1 Peter 2:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আল্লাহ্র ইচ্ছা এই, যেন এভাবে তোমরা সদাচরণ করতে করতে নির্বোধ মানুষের অজ্ঞানতাকে নিরুত্তর কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বরের ইচ্ছা হল এই যে, সৎকর্মের দ্বারা তোমরা নির্বোধ লোকেদের অর্থইীন কথাবার্তাকে যেন স্তব্ধ করে দিতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ঈশ্বরের ইচ্ছা এই, যেন এইরূপে তোমরা সদাচরণ করিতে করিতে নির্ব্বোধ মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইভাবে তোমরা ভালো ভালো কাজ করে, সেই সব মূর্খ লোকদের তোমাদের সম্পর্কে মূর্খের মত কথা বলা থেকে বিরত কর; ঈশ্বরও তাই চান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বরের ইচ্ছা এই, যেন এইভাবে তোমরা ভালো কাজ করতে করতে নির্বোধ লোকদের অজ্ঞানতাকে চুপ করাতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ঈশ্বরের ইচ্ছা এই, যেন এইরূপে তোমরা সদাচরণ করিতে করিতে নির্বোধ মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের ইচ্ছা এই যে, তোমরা যেন ভাল কাজ করে মুর্খ লোকদের বুদ্ধিহীন কথাবার্তা বন্ধ করে দাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র ইচ্ছা এই যে, তোমরা যেন ভাল কাজ করে মুর্খ লোকদের বুদ্ধিহীন কথাবার্তা বন্ধ করে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঈশ্বরের ইচ্ছা এই যে ন্যায়সঙ্গত আচরণের দ্বারাই তোমরা নির্বোধ ও অজ্ঞ লোকদের সমালোচনা স্তব্ধ করে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে তোমরা ভালো ভালো কাজ করে, সেই সব মূর্খ লোকদের তোমাদের সম্পর্কে মূর্খের মত কথা বলা থেকে বিরত কর৷ ঈশ্বরও তাই চান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বরের ইচ্ছা এই, যেন এই ভাবে তোমরা ভালো কাজ করতে করতে নির্বোধ লোকদের অজ্ঞানতাকে চুপ করাতে পার।