1 Peter 2:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্বাধীন লোক হিসেবে জীবন কাটাও; আর স্বাধীনতাকে নাফরমানী ঢাকবার জন্য ব্যবহার করো না, কিন্তু আল্লাহ্র গোলাম হিসেবে জীবন কাটাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা স্বাধীন মানুষের মতো জীবনযাপন করো; কিন্তু তোমাদের স্বাধীনতাকে দুষ্কর্মের আড়ালস্বরূপ ব্যবহার কোরো না; বরং তোমরা ঈশ্বরের সেবকরূপে জীবনযাপন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনাদিগকে স্বাধীন জান; আর স্বাধীনতাকে দুষ্টতার আবরণ করিও না, কিন্তু আপনাদিগকে ঈশ্বরের দাস জান।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্বাধীন লোক হিসাবে বাস কর; কিন্তু এই স্বাধীনতাকে অন্যায় কাজ করার ছুতো হিসেবে ব্যবহার করো না, বরং ঈশ্বরের লোক হিসাবে জীবনযাপন কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
স্বাধীন লোক হিসাবে, তোমরা তোমাদের স্বাধীনতাকে মন্দ কাজ ঢাকার বস্ত্র করো না, কিন্তু নিজেদেরকে ঈশ্বরের দাস বলে মনে কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনাদিগকে স্বাধীন জানিও; আর স্বাধীনতাকে দুষ্টতার আবরণ করিও না, কিন্তু আপনাদিগকে ঈশ্বরের দাস জানিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্বাধীন লোক হিসাবে জীবন কাটাও, কিন্তু দুষ্টতা ঢাকবার জন্য সেই স্বাধীনতা ব্যবহার কোরো না। তার বদলে ঈশ্বরের দাস হিসাবে জীবন কাটাও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্বাধীন লোক হিসাবে জীবন কাটাও, কিন্তু দুষ্টতা ঢাকবার জন্য সেই স্বাধীনতা ব্যবহার কোরো না। তার বদলে আল্লাহ্র গোলাম হিসাবে জীবন কাটাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা স্বাধীন কিন্তু এই স্বাধীনতাকে তোমরা দুষ্কর্মের আড়ালরূপে ব্যবহার করো না, বরং ঈশ্বরের দাসের মতন জীবন যাপন কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্বাধীন লোক হিসাবে বাস কর; কিন্তু এই স্বাধীনতাকে অন্যায় কাজ করার ছুতো হিসেবে ব্যবহার করো না, বরং ঈশ্বরের লোক হিসাবে জীবনযাপন কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
স্বাধীন লোক হিসাবে, তোমরা তোমাদের স্বাধীনতাকে মন্দ কাজ ঢাকার বস্ত্র করো না, কিন্তু নিজেদেরকে ঈশ্বরের দাস বলে মনে কর।