1 Peter 2:18 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে গোলামেরা, তোমরা সমপূর্ণ ভয়ের সঙ্গে নিজ নিজ মালিকদের বশীভূত হও; কেবল সজ্জন ও শান্ত মালিকদের নয়, কিন্তু কুটিল মালিকদেরও বশীভূত হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রীতদাসেরা, তোমরা সব ব্যাপারে শ্রদ্ধার সঙ্গে তোমাদের মনিবদের বশ্যতাস্বীকার করো; কেবলমাত্র যারা সজ্জন ও সুবিবেচক, তাদেরই নয়, কিন্তু যারা হৃদয়হীন, তাদেরও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে দাসগণ, তোমরা সম্পূর্ণ ভয়ের সহিত আপন আপন স্বামিগণের বশীভূত হও; কেবল সজ্জন ও শান্ত স্বামীদের নয়, কিন্তু কুটিল স্বামীদেরও বশীভূত হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দাসেরা, তোমরা অবশ্যই তোমাদের মনিবদের সম্মান করবে এবং তাদের অনুগত থাকবে৷ কেবল দয়ালু ও ভাল মনিবদের নয়, নিষ্ঠুর প্রকৃতির মনিবদেরও বাধ্য হও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দাসেরা, তোমরা সম্পূর্ণ ভয়ের সঙ্গে তোমাদের মনিবের বশীভূত হও, শুধুমাত্র ভালো ও শান্ত মনিবদের নয়, কিন্তু নিষ্ঠুর মনিবদেরও বশীভূত হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে দাসগণ, তোমরা সম্পূর্ণ ভয়ের সহিত আপন আপন মনিবদের বশীভূত হও; কেবল সজ্জন ও শান্ত মনিবদের নয়, কিন্তু কুটিল মনিবদেরও বশীভূত হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাড়ীর চাকর-বাকরেরা, তোমরা তোমাদের মনিবদের সম্মান করে তাঁদের অধীনে থাক। যে মনিবেরা ভাল ও দয়ালু কেবল যে তাঁদের অধীনতা স্বীকার করবে তা নয়, কিন্তু যাঁরা কর্কশ ব্যবহার করেন তাঁদেরও অধীনতা স্বীকার কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাড়ীর চাকর-বাকরেরা, তোমরা তোমাদের মালিকদের সম্মান করে তাঁদের অধীনে থাক। যে মালিকেরা ভাল ও দয়ালু কেবল যে তাঁদের অধীনতা স্বীকার করবে তা নয়, কিন্তু যাঁরা কর্কশ ব্যবহার করেন তাঁদেরও অধীনতা স্বীকার কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেবকেরা, তোমরা মনিবদের কর্তৃত্ব মাথা পেতে নাও, কেবল সজ্জন ও ভদ্রদের নয়, কিন্তু অত্যাচারী মনিবদেরও বাধ্য হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দাসেরা, তোমরা অবশ্যই তোমাদের মনিবদের সম্মান করবে এবং তাদের অনুগত থাকবে৷ কেবল দয়ালু ও ভাল মনিবদের নয়, নিষ্ঠুর প্রকৃতির মনিবদেরও বাধ্য হও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দাসেরা, তোমরা সম্পূর্ণ ভয়ের সঙ্গে তোমাদের মনিবের বশীভূত হও, শুধুমাত্র ভালো ও শান্ত মনিবদের নয়, কিন্তু নিষ্ঠুর মনিবদেরও বশীভূত হও।