1 Peter 2:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা কেউ যদি আল্লাহ্‌র উদ্দেশে বিবেক অনুযায়ী অন্যায় ভোগ করে দুঃখ সহ্য করে, তবে তা-ই সাধুবাদের বিষয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বরসচেতন কোনো ব্যক্তি যদি অন্যায্য যন্ত্রণা পেয়ে কষ্টভোগ করে, তাহলে তা প্রশংসার যোগ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা কেহ যদি ঈশ্বরের উদ্দেশ্যে সংবেদ প্রযুক্ত অন্যায় ভোগ করিয়া দুঃখ সহ্য করে, তবে তাহাই সাধুবাদের বিষয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ যদি ঈশ্বর সম্বন্ধে সচেতন এমন কেউ অন্যায়ভাবে পাওয়া কষ্টের ব্যথা সহ্য করে, তাতে ঈশ্বর সন্তুষ্ট হন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ কেউ যদি ঈশ্বরের কাছে তার বিবেক ঠিক রাখার জন্য অন্যায় সহ্য করে দুঃখ পায়, তবে সেটাই প্রশংসার বিষয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা কেহ যদি ঈশ্বরের উদ্দেশ্যে বিবেক প্রযুক্ত অন্যায় ভোগ করিয়া দুঃখ সহ্য করে, তবে তাহাই সাধুবাদের বিষয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ অন্যায় ভাবে কষ্ট ভোগ করে এবং ঈশ্বরকে মনে রেখে তা সহ্য করে তবে সে ঈশ্বরের চোখে প্রশংসার যোগ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ অন্যায় ভাবে কষ্ট ভোগ করে এবং আল্লাহ্‌কে মনে রেখে তা সহ্য করে তবে সে আল্লাহ্‌র চোখে প্রশংসার যোগ্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঈশ্বরকে স্মরণ করে কেউ যদি অন্যায় অত্যাচার সহ্য করে, তবে তার পক্ষে তা প্রশংসনীয়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ যদি ঈশ্বর সম্বন্ধে সচেতন এমন কেউ অন্যায়ভাবে পাওয়া কষ্টের ব্যথা সহ্য করে, তাতে ঈশ্বর সন্তুষ্ট হন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ কেউ যদি ঈশ্বরের কাছে তার বিবেক ঠিক রাখার জন্য অন্যায় সহ্য করে দুঃখ পায়, তবে সেটাই প্রশংসার বিষয়।