1 Peter 2:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তোমরা এরই জন্য আহ্বান পেয়েছ; কেননা মসীহ্‌ও তোমাদের জন্য দুঃখভোগ করলেন, এই বিষয়ে তোমাদের জন্য একটি আদর্শ রেখে গেছেন, যেন তোমরা তাঁর পদচিহ্ন অনুসরণ কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই উদ্দেশ্যেই তোমাদের আহ্বান করা হয়েছ, কারণ খ্রীষ্টও তোমাদের জন্য কষ্টভোগ করেছেন ও তোমাদের কাছে এক দৃষ্টান্ত রেখে গেছেন, যেন তোমরাও তাঁর চলার পথ অনুসরণ করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তোমরা ইহারই নিমিত্ত আহূত হইয়াছ; কেননা খ্রীষ্টও তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাঁহার পদচিহ্নের অনুগমন কর;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বর এই জন্যই তোমাদের আহ্বান করেছেন৷ খ্রীষ্টও তোমাদের জন্য কষ্টভোগ করেছেন, আর এইভাবে তিনি তোমাদের কাছে এক আদর্শ রেখে গেছেন, য়েন তোমরা তাঁর পদাঙ্ক অনুসরণ কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তোমাদের এর জন্যই ডাকা হয়েছে, কারণ খ্রীষ্টও তোমাদের জন্য দুঃখ সহ্য করলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রেখে গেছেন, যেন তোমরা তাঁর রাস্তাকে অনুসরণ কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তোমরা ইহারই নিমিত্ত আহূত হইয়াছ; কেননা খ্রীষ্টও তোমাদের জন্য দুঃখভোগ করিলেন, এই বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাঁহার পদচিহ্নের অনুগমন কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এরই জন্য ঈশ্বর তোমাদের ডেকেছেন, কারণ খ্রীষ্ট তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছেন, যেন তোমরাও তাঁরই মত চল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এরই জন্য আল্লাহ্‌ তোমাদের ডেকেছেন, কারণ মসীহ্‌ তোমাদের জন্য কষ্ট ভোগ করে তোমাদের কাছে আদর্শ রেখে গেছেন, যেন তোমরাও তাঁরই মত চল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই উদ্দেশ্যেই তোমাদের আহ্বান করা হয়েছে, কারণ খ্রীষ্টও তোমাদের জন্য দুঃখ বরণ করে তোমাদের সম্মুখে এক আদর্শ স্থাপন করে গেছেন যেন তোমরাও তাঁর পদাঙ্ক অনুসরণ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর এই জন্যই তোমাদের আহ্বান করেছেন৷ খ্রীষ্টও তোমাদের জন্য কষ্টভোগ করেছেন, আর এইভাবে তিনি তোমাদের কাছে এক আদর্শ রেখে গেছেন, যেন তোমরা তাঁর পদাঙ্ক অনুসরণ কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমাদের এর জন্যই ডাকা হয়েছে, কারণ খ্রীষ্টও তোমাদের জন্য দুঃখ সহ্য করলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রেখে গেছেন, যেন তোমরা তাঁর রাস্তাকে অনুসরণ কর;