1 Peter 2:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে তোমরা তাঁরই কাছে— জীবন্ত পাথরের কাছে এসো, যিনি মানুষ কর্তৃক অগ্রাহ্য, কিন্তু আল্লাহ্‌র দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য সম্পদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যখন তাঁর কাছে অর্থাৎ সেই জীবন্ত পাথরের কাছে এসেছ—যিনি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, কিন্তু ঈশ্বরের দ্বারা মনোনীত হয়েছিলেন ও তাঁর কাছে মহামূল্যবান ছিলেন—
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা তাঁহারই নিকটে,—মনুষ্যকর্ত্তৃক অগ্রাহ্য, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য জীবন্ত প্রস্তরের নিকটে
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রভু যীশু হলেন জীবন্ত প্রস্তর৷ জগতের লোক সেই প্রস্তর অগ্রাহ্য় করল; কিন্তু তিনিই সেই ‘প্রস্তর’ য়াঁকে ঈশ্বর মনোনীত করেছেন৷ ঈশ্বরের চোখে তিনি মহামূল্য, তাই তোমরা তাঁর কাছে এস৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা তাঁরই কাছে, মানুষের কাছে অযোগ্য, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা তাঁহারই নিকটে- মনুষ্যকর্তৃক অগ্রাহ্য, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য জীবন্ত প্রস্তরের নিকটে-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন একটি জীবন্ত পাথর আছে যাকে ঈশ্বর বেছে নিয়েছেন এবং যা তাঁর চোখে খুবই মূল্যবান, কিন্তু লোকে তাকে অগ্রাহ্য করেছে। খ্রীষ্টই হলেন সেই পাথর; তোমরা তাঁর কাছে এসেছ বলে জীবন্ত পাথরের মত করে তোমাদের দিয়েও ঈশ্বরের থাকবার ঘর তৈরী করা হচ্ছে। সেইজন্য পুরোহিত হিসাবে ঈশ্বরের জন্য তোমাদের আলাদা করা হয়েছে, যেন তোমরা এমন সব আত্মিক উৎসর্গ কর যা যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের গ্রহণযোগ্য হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন একটি জীবন্ত পাথর আছে যাকে আল্লাহ্‌ বেছে নিয়েছেন এবং যা তাঁর চোখে খুবই মূল্যবান, কিন্তু লোকে তাকে অগ্রাহ্য করেছে। মসীহ্‌ই হলেন সেই পাথর; তোমরা তাঁর কাছে এসেছ বলে জীবন্ত পাথরের মত করে তোমাদের দিয়েও আল্লাহ্‌র থাকবার ঘর তৈরী করা হচ্ছে। সেইজন্য ইমাম হিসাবে আল্লাহ্‌র জন্য তোমাদের আলাদা করা হয়েছে, যেন তোমরা এমন সব রূহানি কোরবানী দাও যা ঈসা মসীহের মধ্য দিয়ে আল্লাহ্‌র গ্রহণযোগ্য হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা সেই জীবন্ত শিলার কাছে এস, যা মানুষের কাছে উপেক্ষিত কিন্তু ঈশ্বরের মনোনীত ও তাঁর দৃষ্টিতে মহামূল্যবান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যীশু হলেন জীবন্ত প্রস্তর৷ জগতের লোক সেই প্রস্তর অগ্রাহ্য করল; কিন্তু তিনিই সেই “প্রস্তর” যাঁকে ঈশ্বর মনোনীত করেছেন৷ ঈশ্বরের চোখে তিনি মহামূল্য, তাই তোমরা তাঁর কাছে এস৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা তাঁরই কাছে, মানুষের কাছে অগ্রাহ্য, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত ও মহামূল্য, জীবন্ত পাথরের কাছে এসে,