1 Peter 2:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তাঁর কাছে এসেছ বিধায় তোমাদের জীবন্ত পাথরের মত রূহানিক গৃহ হিসেবে গেঁথে তোলা যাচ্ছে, যেন পবিত্র ইমামবর্গ হয়ে ঈসা মসীহ্‌ দ্বারা আল্লাহ্‌র গ্রাহ্য রূহানিক কোরবানী দিতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তোমাদেরও জীবন্ত পাথরের মতো, একটি আত্মিক আবাসরূপে গড়ে তোলা হচ্ছে, যেন এক পবিত্র যাজকসমাজ হয়ে তোমরা যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশু খ্রীষ্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পার।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরাও এক একটি জীবন্ত প্রস্তর সুতরাং সেই আত্মিক ধর্মধাম গড়বার জন্য তোমাদের ব্যবহার করতে দাও, যাতে পবিত্র যাজক হিসাবে তোমরা আত্মিক বলি উত্‌সর্গ করতে পার, যা খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
জীবন্ত পাথরের কাছে এসে জীবন্ত পাথরের মতো আত্মিক বাড়ির মতো তোমাদের গেঁথে তোলা হচ্ছে, যেন পবিত্র যাজকবর্গ হয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশু খ্রীষ্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর কাছে এসে তোমরাও জীবন্ত শিলা হয়ে আধ্যাত্মিক মন্দির গঠনের কাজে নিজেদের নিবেদন কর, যেখানে তোমরা পবিত্র পৌরোহিত্যের ব্রত গ্রহণ করে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের উদ্দেশে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরাও এক একটি জীবন্ত প্রস্তর সুতরাং সেই আত্মিক ধর্মধাম গড়বার জন্য তোমাদের ব্যবহার করতে দাও, যাতে পবিত্র যাজক হিসাবে তোমরা আত্মিক বলি উৎসর্গ করতে পার, যা খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জীবন্ত পাথরের মতো আত্মিক বাড়ির মতো তোমাদের গেঁথে তোলা হচ্ছে, যেন পবিত্র যাজকবর্গ হয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য আত্মিক বলি উৎসর্গ করতে পার।