1 Peter 2:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তোমরা যারা ঈমান এনেছ, তোমাদের কাছে ঐ পাথর মহা মূল্যবান; কিন্তু যারা ঈমান আনে না, তাদের জন্য— “যে পাথর রাজমিস্ত্রিরা অগ্রাহ্য করেছে, তা-ই কোণের প্রধান পাথর হয়ে উঠলো;”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তোমরা যারা বিশ্বাস করো, তাদের কাছে এই পাথর বহুমূল্য। কিন্তু যারা বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে, “গাঁথকেরা যে পাথর অগ্রাহ্য করেছিল, তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর,”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ, ঐ মহামূল্যতা তোমাদেরই জন্য; কিন্তু যাহারা বিশ্বাস করে না, তাহাদের জন্য “যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল;”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যাঁরা তাঁকে বিশ্বাস করে তাদের কাছে সেই প্রস্তর (যীশু) মহামূল্যবান; কিন্তু যাঁরা তাঁকে অবজ্ঞা করে তাদের কাছে তিনি হলেন সেই প্রস্তর: ‘রাজমিস্ত্রিরা য়ে প্রস্তর বাতিল করে দিয়েছিল, সেটাই হয়ে উঠল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তর৷’গীতসংহিতা 118:22
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাই তোমরা যারা বিশ্বাস করছ, ঐ মহামূল্যতা তোমাদেরই জন্য, কিন্তু যারা বিশ্বাস করে না, তাদের জন্য “যে পাথর গাঁথকেরা অগ্রাহ্য করেছে, সেটাই কোণের প্রধান পাথর হয়ে উঠল,”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ, ঐ মহামূল্যতা তোমাদেরই জন্য; কিন্তু যাহারা বিশ্বাস করে না, তাহাদের জন্য “যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল;”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য তোমরা বিশ্বাস করেছ বলে তোমাদের কাছে সেই পাথর খুব মূল্যবান; কিন্তু যারা বিশ্বাস করে নি তাদের পক্ষে শাস্ত্রের এই কথাটা খাটে, রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল, সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য তোমরা ঈমান এনেছ বলে তোমাদের কাছে সেই পাথর খুব মূল্যবান; কিন্তু যারা ঈমান আনে নি তাদের পক্ষে কিতাবের এই কথাটা খাটে, রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল, সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা বিশ্বাসী তাদের কাছে এ শিলা মহামূল্যবান, কিন্তু অবিশ্বাসীদের ক্ষেত্রে সেটি হলঃ ‘স্থপতিরা যে শিলা অগ্রাহ্য করলতা-ই হয়ে উঠল কোণের প্রধান ভিত্তি প্রস্তর’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যারা তাঁকে বিশ্বাস করে তাদের কাছে সেই প্রস্তর (যীশু) মহামূল্যবান; কিন্তু যারা তাঁকে অবজ্ঞা করে তাদের কাছে তিনি হলেন সেই প্রস্তর: “রাজমিস্ত্রিরা যে প্রস্তর বাতিল করে দিয়েছিল, সেটাই হয়ে উঠল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তর৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই তোমরা যারা বিশ্বাস করছ, ঐ মহামূল্যতা তোমাদেরই জন্য, কিন্তু যারা বিশ্বাস করে না, তাদের জন্য “যে পাথর গাঁথকেরা অগ্রাহ্য করেছে, সেটাই কোণের প্রধান পাথর হয়ে উঠল,”