1 Peter 2:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার তা হয়ে উঠলো, “এমন পাথর যাতে লোকে উচোট খায় ও এমন পাষাণ যাতে লোকে বাধা পায়।” কালামের অবাধ্য হওয়াতে তারা মনে বাধা পায় এবং এরই জন্য তারা ঠিক হয়ে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং “এক পাথর, যাতে মানুষ হোঁচট খাবে এবং এক শিলা, যার কারণে তাদের পতন হবে।” সেই বাক্যের অবাধ্য হওয়াতে তারা হোঁচট খায়, যার জন্য তারা নির্ধারিত হয়েই আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবারা তাহা হইয়া উঠিল, “ব্যঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ।” বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত পায়, এবং তাহার জন্যই নিযুক্ত হইয়াছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শাস্ত্র আবার এই কথাও বলে যাঁরা বিশ্বাস করে না তাদের পক্ষে; ‘এটা এমনই এক প্রস্তর যাতে মানুষ হোঁচট খায়, আর সেই প্রস্তরের দরুণ অনেক লোক হোঁচট খেয়ে পড়ে যাবে৷’ যিশাইয় 8:14 তারা ঈশ্বরের বাক্য অমান্য করে বলেই হোঁচট খায় আর এটাই তো তাদের বিধি নির্দিষ্ট পরিণাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার তা হয়ে উঠল, “বাধাজনক পাথর ও বাধা জনক পাষাণ।” বাক্যের অবাধ্য হওয়াতে তারা বাধা পায় এবং তার জন্যই নিযুক্ত হয়েছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার তাহা হইয়া উঠিল, “ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ।” বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত পায়, এবং তাহার জন্যই নিযুক্ত হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আবার শাস্ত্রের এই কথাও খাটে, সেটা এমন পাথর যাতে লোকে উছোট খাবে, আর যা লোকের উছোট খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। লোকে ঈশ্বরের বাক্য অমান্য করে বলেই উছোট খায়, আর এরই জন্য তারা ঠিক হয়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবার কিতাবের এই কথাও খাটে, সেটা এমন পাথর যাতে লোকে উচোট খাবে, আর যা লোকের উচোট খাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। লোকে আল্লাহ্‌র কালাম অমান্য করে বলেই উচোট খায়, আর এরই জন্য তারা ঠিক হয়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ এমন এক প্রস্তর যাতে লোকে উছোট খাবে, পতন হবে তার। ঈশ্বরের আদেশ অমান্য করার জন্যই পতন হয়, এই হয় তার ঈশ্বর নির্ধারিত পরিণাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাস্ত্র আবার এই কথাও বলে যারা বিশ্বাস করে না তাদের পক্ষে “এটা এমনই এক প্রস্তর যাতে মানুষ হোঁচট খায়, আর সেই প্রস্তরের দরুণ অনেক লোক হোঁচট খেয়ে পড়ে যাবে৷” তারা ঈশ্বরের বাক্য অমান্য করে বলেই হোঁচট খায় আর এটাই তো তাদের বিধি নির্দিষ্ট পরিণাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার তা হয়ে উঠল, “বাধাজনক পাথর ও বাধাজনক পাষাণ।” বাক্যের অবাধ্য হওয়াতে তারা হোঁচট পায় এবং তার জন্যই নিযুক্ত হয়েছিল।