1 Peter 3:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তেমনি তোমরা যারা স্ত্রী, তোমরা নিজ নিজ স্বামীর বশীভূতা হও; তাদের মধ্যে কেউ কেউ যদিও আল্লাহ্‌র কালাম বিশ্বাস না করে, তবুও তোমাদের আচার-ব্যবহার দ্বারা তাদেরকে লাভ করা যেতে পারে। এতে তোমাদের একটি কথাও বলতে হবে না,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একইভাবে স্ত্রীরা, তোমরা তোমাদের নিজ নিজ স্বামীর বশ্যতাধীন হও। তাদের মধ্যে কেউ কেউ যদি বাক্যের অবাধ্য হয়, তবে কোনো বাক্য ছাড়াই তাদের স্ত্রীর আচার-আচরণের দ্বারা তাদের জয় করা যাবে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তদ্রূপ, হে ভার্য্যা সকল, তোমরা আপন আপন স্বামীর বশীভূতা হও;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঠিক সেইরকম স্ত্রীরা, তোমরা অবশ্যই তোমাদের স্বামীর বশ্যতা স্বীকার করো যাতে যাঁরা ঈশ্বরের শিক্ষাকে অনুসরণ করে না এমন স্বামীরা তোমাদের ব্যবহারের দ্বারা খ্রীষ্টের দিকে আকৃষ্ট হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একইভাবে, সমস্ত স্ত্রীরাও, তোমরা তোমাদের স্বামীর বশীভূতা হও,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তদ্রূপ, হে ভার্যা সকল, তোমরা আপন আপন স্বামীর বশীভূতা হও;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইভাবে তোমরা যারা স্ত্রী, তোমরা প্রত্যেকে স্বামীর অধীনতা মেনে নাও, যেন তাদের মধ্যে কেউ কেউ ঈশ্বরের বাক্যে বিশ্বাস না করলেও তোমাদের চালচলন খ্রীষ্টের দিকে তাদের টানে। এতে তোমাদের একটি কথাও বলতে হবে না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইভাবে তোমরা যারা স্ত্রী, তোমরা প্রত্যেকে স্বামীর অধীনতা মেনে নাও, যেন তাদের মধ্যে কেউ কেউ আল্লাহ্‌র কালামে ঈমান না আনলেও তোমাদের চালচলন মসীহের দিকে তাদের টানে। এতে তোমাদের একটি কথাও বলতে হবে না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেইভাবে, পত্নী পতির বাধ্য হও। তাদের মধ্যে কেউ যদি সুসমাচারে বিশ্বাস না করে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঠিক সেইরকম স্ত্রীরা, তোমরা অবশ্যই তোমাদের স্বামীর বশ্যতা স্বীকার করো যাতে যারা ঈশ্বরের শিক্ষাকে অনুসরণ করে না এমন স্বামীরা তোমাদের ব্যবহারের দ্বারা খ্রীষ্টের দিকে আকৃষ্ট হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
একইভাবে, সমস্ত স্ত্রীরাও, তোমরা তোমাদের স্বামীর বশীভূতা হও, যেন, অনেকে যদিও কথার অবাধ্য হয়, তবুও যখন তারা তোমাদের সভয় শুদ্ধ আচার ব্যবহার নিজেদের চোখে দেখতে পাবে,