1 Peter 3:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ, “যে ব্যক্তি জীবন ভালবাসতে ও মঙ্গলের দিন দেখতে চায়, সে মন্দ থেকে নিজের জিহ্বাকে, ছলনার কথা থেকে নিজের ঠোঁটকে নিবৃত্ত করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ, “কেউ যদি জীবন ভালোবাসতে চায়, মঙ্গলের দিন দেখতে চায়, সে অবশ্যই মন্দ থেকে তার জিভ ও ছলনাপূর্ণ বাক্য থেকে তার ঠোঁট রক্ষা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ “যে ব্যক্তি জীবন ভাল বাসিতে চায়, ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনাবাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
শাস্ত্রে বলছে: ‘য়ে জীবন উপভোগ করতে চায় ও শুভ দিন দেখতে চায়, সে মন্দ কথা থেকে তার জিভকে য়েন সংযত রাখে; আর মিথ্যা কথা বলা থেকে ঠোঁটকে য়েন সামলে রাখে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ “যে ব্যক্তি জীবন ভালবাসতে চায় ও মঙ্গলের দিন দেখতে চায়, সে মন্দ থেকে নিজের জিভকে, ছলনার কথা থেকে নিজের মুখকে দূরে রাখুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, “যে ব্যক্তি জীবন ভালবাসিতে চায়, ও মঙ্গলের দিন দেখিতে চায়, সে মন্দ হইতে আপন জিহ্বাকে, ছলনাবাক্য হইতে আপন ওষ্ঠকে নিবৃত্ত করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র শাস্ত্রে লেখা আছে, যে সুখী জীবন কাটাতে চায় আর সুদিন দেখবার আশা করে, মন্দ কথা থেকে তার জিভ্‌কে, ছলনার কথা থেকে তাঁর ঠোঁটকে সে সামলাক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-কিতাবে লেখা আছে, যে সুখী জীবন কাটাতে চায় আর সুদিন দেখবার আশা করে, খারাপ কথা থেকে তার জিভ্‌কে, ছলনার কথা থেকে তাঁর ঠোঁটকে সে সামলাক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রে আছেঃ ‘জীবন উপভোগ করতে তোমরা কে চাও? সুখের জন্য কে চাও দীর্ঘ আয়ু? তাহলে শোন বলি,বাক্‌সংযম কর, অপবাদ দিও না কাউকে,থামাও মধুর মিথ্যা ভাষণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শাস্ত্রে বলছে: “যে জীবন উপভোগ করতে চায় ও শুভ দিন দেখতে চায়, সে মন্দ কথা থেকে তার জিভকে যেন সংযত রাখে, আর মিথ্যা কথা বলা থেকে ঠোঁটকে যেন সামলে রাখে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ “যে ব্যক্তি জীবন ভালবাসতে চায় ও মঙ্গলের দিন দেখতে চায়, সে মন্দ থেকে নিজের জিভকে, ছলনার কথা থেকে নিজের মুখকে দূরে রাখুক।