1 Peter 3:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে মন্দ থেকে ফিরে আসুক ও সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক ও এর জন্য কঠোরভাবে চেষ্টা করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মন্দ থেকে মন ফেরাবে আর সৎকর্ম করবে তারা অবশ্যই শান্তির সন্ধান করবে ও তা অনুসরণ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক, ও তাহার অনুধাবন করুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পাপের পথে না গিয়ে সে সত্ কর্ম করুক; শান্তির চেষ্টা করে সেই মতো চলুক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে মন্দ থেকে ফিরুক ও যা ভালো তাই করুক, শান্তির চেষ্টা করুক ও তার খোঁজ করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে মন্দ হইতে ফিরুক ও সদাচরণ করুক, শান্তির চেষ্টা করুক, ও তাহার অনুধাবন করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দ কাজ থেকে সে দূরে থাকুক, আর ভাল কাজ করুক; শান্তির জন্য আগ্রহী হয়ে সে তার পিছু না ছাড়ুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খারাপ কাজ থেকে সে দূরে থাকুক, আর ভাল কাজ করুক; শান্তির জন্য আগ্রহী হয়ে সে তার পিছু না ছাড়ুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দ থেকে দূরে যাওনিবিষ্ট থাক সৎকর্মে শান্তির অন্বেষণ কর, অনুসরণ কর তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পাপের পথে না গিয়ে সে সৎ‌ কর্ম করুক; শান্তির চেষ্টা করে সেই মতো চলুক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে মন্দ থেকে ফিরুক ও যা ভালো তাই করুক, শান্তির চেষ্টা করুক ও তার খোঁজ করুক।