1 Peter 3:15 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং অন্তরের মধ্যে মসীহ্কে প্রভু হিসেবে স্থান দাও। যে কেউ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার কারণ জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিতে সব সময় প্রস্তুত থাক। কিন্তু নম্রতা ও ভয় সহকারে উত্তর দিও, সৎ বিবেক রক্ষা করো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমাদের হৃদয়ের মধ্যে খ্রীষ্টকেই প্রভু বলে মান্য করো। তোমাদের অন্তরের প্রত্যাশার কারণ সম্পর্কে কেউ জানতে চাইলে, তাকে উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থেকো। কিন্তু তা কোমলতা ও শ্রদ্ধার সঙ্গে কোরো,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তাহাকে উত্তর দিতে সর্ব্বদা প্রস্তুত থাক। কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বরং অন্তরে খ্রীষ্টকে পবিত্র প্রভু বলে মেনে নাও৷ তোমাদের সবার য়ে প্রত্যাশা আছে সেই বিষয়ে তোমাদের যখন কেউ জিজ্ঞাসা করে তখন তার যথাযথ জবাব দিতে তোমরা সব সময় প্রস্তুত থেকো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি কেউ তোমাদের মধ্যে যে আশা আছে তার কারণ জিজ্ঞাসা করে, তাকে উত্তর দিতে সবসময় প্রস্তুত থাক। কিন্তু নম্রভাবে ও সম্মানের সঙ্গে উত্তর দিও,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ তোমাদের অন্তরস্থ প্রত্যাশার হেতু জিজ্ঞাসা করে, তাহাকে উত্তর দিতে সর্বদা প্রস্তুত থাক। কিন্তু মৃদুতা ও ভয় সহকারে উত্তর দিও, সৎবিবেক রক্ষা কর,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বরং খ্রীষ্টকে তোমাদের অন্তরে প্রভু হিসাবে স্থান দাও। তোমাদের আশা-ভরসা সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তবে তাকে উত্তর দেবার জন্য সব সময় প্রস্তুত থেকো, কিন্তু এই উত্তর নম্রতা ও ভক্তির সংগে দিয়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বরং মসীহ্কে তোমাদের দিলে প্রভু হিসাবে স্থান দাও। তোমাদের আশা-ভরসা সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে তবে তাকে উত্তর দেবার জন্য সব সময় প্রস্তুত থেকো, কিন্তু এই উত্তর নম্রতা ও ভয়ের সংগে দিয়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের হৃদয়ে ভক্তির আসনে খ্রীষ্টকেই প্রভু বলে প্রতিষ্ঠা কর। যদি কেউ তোমাদের অন্তরের প্রত্যাশা সম্পর্কে জানতে চায় তবে তাকে যথাযোগ্য উত্তর দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থেক। শ্রদ্ধাভক্তি সহকারে সবিনয়ে তোমাদের বক্তব্য পেশ করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বরং অন্তরে খ্রীষ্টকে পবিত্র প্রভু বলে মেনে নাও৷ তোমাদের সবার যে প্রত্যাশা আছে সেই বিষয়ে তোমাদের যখন কেউ জিজ্ঞাসা করে তখন তার যথাযথ জবাব দিতে তোমরা সব সময় প্রস্তুত থেকো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং তোমাদের হৃদয়ে প্রভু খ্রীষ্টকে মূল্যবান স্বরূপ স্থাপন কর, যে প্রশ্ন করে তাকে উত্তর দিতে সবদিন প্রস্তুত থাক কেন তোমাদের ঈশ্বরের উপর আস্থা আছে। কিন্তু এটা পবিত্রতা এবং সম্মানের সঙ্গে কর।