1 Peter 3:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন যারা তোমাদের মসীহেতে সদাচরণের দুর্নাম করে, তারা তোমাদের অপবাদ করে বলে লজ্জা পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিবেককে স্বচ্ছ রেখো, যেন তোমাদের খ্রীষ্টীয় সদাচরণ দেখে যারা বিদ্বেষপূর্ণভাবে তোমাদের বিরুদ্ধে কথা বলে, তারা তাদের কটূক্তির জন্য লজ্জিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সৎসংবেদ রক্ষা কর, যেন যাহারা তোমাদের খ্রীষ্টগত সদাচরণের দুর্নাম করে, তাহারা তোমাদের পরীবাদ করণ বিষয়ে লজ্জা পায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু এই জবাব বিনয় ও শ্রদ্ধার সঙ্গে দেবে৷ তোমাদের বিবেক শুদ্ধ রেখো, যাতে তোমরা সমালোচিত না হও, তাহলে যাঁরা তোমাদের খ্রীষ্টীয় সত্ জীবনযাপনের প্রতি অপমান প্রদর্শন করে তারা লজ্জিত হবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন তোমাদের বিবেক সৎ হয়, যেন যারা তোমাদের খ্রীষ্টিয় ভালো জীবনযাপনের দুর্নাম করে, তারা তোমাদের নিন্দা করার বিষয়ে লজ্জা পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন যাহারা তোমাদের খ্রীষ্টগত সদাচরণের দুর্নাম করে, তাহারা তোমাদের পরিবাদ করণ বিষয়ে লজ্জা পায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের বিবেক পরিষ্কার রেখো, যেন খ্রীষ্টের লোক হিসাবে তোমাদের ভাল চালচলনের যারা নিন্দা করে তারা তোমাদের নিন্দা করেছে বলে লজ্জা পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের বিবেক পরিষ্কার রেখো, যেন মসীহের লোক হিসাবে তোমাদের ভাল চালচলনের যারা নিন্দা করে তারা তোমাদের নিন্দা করেছে বলে লজ্জা পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা বিবেক অমলিন রেখে খ্রীষ্টানুসারী জীবন যাপন কর। তাহলে তোমরা যখন নিন্দিত হবে তখন সদাচরণের জন্য যারা তোমাদের নিন্দা করে তারাই হবে লজ্জিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এই জবাব বিনয় ও শ্রদ্ধার সঙ্গে দেবে৷ তোমাদের বিবেক শুদ্ধ রেখো, যাতে তোমরা সমালোচিত না হও, তাহলে যাঁরা তোমাদের খ্রীষ্টীয় সৎ‌ জীবনযাপনের প্রতি অপমান প্রদর্শন করে তারা লজ্জিত হবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তোমাদের বিবেক সৎ হয়, যেন যারা তোমাদের খ্রীষ্টিয় ভালো জীবনযাপনের দুর্নাম করে, তারা তোমাদের নিন্দা করার বিষয়ে লজ্জা পায়।