1 Peter 3:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ মন্দ কাজের জন্য দুঃখভোগ করার চেয়ে বরং— আল্লাহ্র যদি এমন ইচ্ছা হয়— উত্তম কাজের জন্য দুঃখভোগ করা আরও ভাল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি ঈশ্বরের ইচ্ছা হয়, তবে দুষ্কর্ম করে দুঃখকষ্ট ভোগ করার চেয়ে বরং সৎকর্ম করে কষ্টভোগ করা শ্রেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ দুরাচরণ জন্য দুঃখভোগ করণ অপেক্ষা বরং—ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়—সদাচরণ জন্য দুঃখভোগ করা আরও ভাল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ অন্যায় করে দুঃখভোগ করার চেয়ে বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়, ভাল কাজ করে দুঃখভোগ করা অনেক ভাল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ মন্দ কাজের জন্য দুঃখ সহ্য করার থেকে বরং, ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়, ভালো কাজের জন্য দুঃখ সহ্য করা আরও ভাল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ দুরাচরণের জন্য দুঃখভোগ করণ অপেক্ষা বরং- ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়- সদাচরণের জন্য দুঃখভোগ করা আরও ভাল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মন্দ কাজ করে কষ্ট পাওয়ার চেয়ে বরং ঈশ্বরের ইচ্ছায় ভাল কাজ করে কষ্ট পাওয়া অনেক ভাল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খারাপ কাজ করে কষ্ট পাওয়ার চেয়ে বরং আল্লাহ্র ইচ্ছায় ভাল কাজ করে কষ্ট পাওয়া অনেক ভাল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যদি ঈশ্বরের ইচ্ছায় লাঞ্ছনাভোগ করতেই হয় তবে অপকর্মের চেয়ে সৎকর্মের জন্যই লাঞ্ছিত হওয়া ভাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ অন্যায় করে দুঃখভোগ করার চেয়ে বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়, ভাল কাজ করে দুঃখভোগ করা অনেক ভাল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মন্দ কাজের জন্য দুঃখ সহ্য করার থেকে বরং, ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয়, ভালো কাজের জন্য দুঃখ সহ্য করা আরও ভাল।