1 Peter 3:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি বেহেশতে গমন করে আল্লাহ্‌র ডান পাশে আছেন, যেখানে সমস্ত ফেরেশতা ও কর্তৃত্বগুলো ও পরাক্রমগুলো তাঁর বশীভূত রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি স্বর্গে গিয়েছেন ও ঈশ্বরের ডানদিকে আছেন—সব স্বর্গদূত, কর্তৃত্ব ও পরাক্রম তাঁরই বশ্যতাধীন রয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন; দূতগণও কর্ত্তৃত্ব সকল ও পরাক্রমসমূহ তাঁহার বশীকৃত হইয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু স্বর্গারোহণ করে পিতা ঈশ্বরের ডানপাশে আছেন, আর স্বর্গদূতরা, ক্ষমতায় অধিষ্ঠিতগণ এবং শক্তিধররা এখন তাঁর অধীনে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি স্বর্গে গেছেন ও ঈশ্বরের ডানদিকে আছেন, স্বর্গ দূতেরা, কর্ত্তৃত্ব ও সমস্ত পরাক্রম তাঁর অধীন হয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি স্বর্গে গমন করিয়া ঈশ্বরের দক্ষিণে আছেন; দূতগণ ও কর্তৃত্ব সকল ও পরাক্রমসমূহ তাঁহার বশীকৃত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু স্বর্গে গেছেন এবং এখন ঈশ্বরের ডান দিকে আছেন, আর মহাকাশের দূতেরা, ক্ষমতার অধিকারীরা ও শাসনকর্তারা তাঁর অধীনে আছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহ্‌ বেহেশতে গেছেন এবং এখন আল্লাহ্‌র ডান দিকে আছেন, আর আসমানের ফেরেশতারা, ক্ষমতার অধিকারীরা ও শাসনকর্তারা তাঁর অধীনে আছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি স্বর্গারোহণ করে এখন ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে অধিষ্ঠিত, স্বর্গদূতগণ এবং সর্বপ্রকার আধ্যাত্মিক পৌরোহিত্য ও কর্তৃত্ব তাঁরই হস্তগত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু স্বর্গারোহণ করে পিতা ঈশ্বরের ডানপাশে আছেন, আর স্বর্গদূতরা, ক্ষমতায় অধিষ্ঠিতগণ এবং শক্তিধররা এখন তাঁর অধীনে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি স্বর্গে গেছেন ও ঈশ্বরের ডানদিকে উপবিষ্ট, স্বর্গ দূতেরা, কর্তৃত্ব ও সমস্ত পরাক্রম তাঁর অধীন হয়েছে।