1 Peter 3:5 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আগেকার দিনের যে পবিত্র নারীরা আল্লাহ্‌র উপরে প্রত্যাশা রাখতেন, তাঁরাও সেইভাবে নিজেদের সাজাতেন, নিজ নিজ স্বামীর অধীনে থাকতেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ প্রাচীনকালের পবিত্র নারীরা, যাঁরা ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখতেন, এভাবেই নিজেদের সৌন্দর্যময়ী করতেন। তাঁরা নিজের নিজের স্বামীর বশ্যতাধীন থাকতেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা পূর্ব্বকালের যে পবিত্র নারীগণ ঈশ্বরে প্রত্যাশা রাখিতেন, তাঁহারাও সেই প্রকারে আপনাদিগকে ভূষিত করিতেন, আপন আপন স্বামীর বশীভূত হইতেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইভাবেই সেই পবিত্র মহিলারা যাঁরা অতীতে ঈশ্বরে ভরসা রাখত তারা স্বামীদের প্রতি তাদের সমীহপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে নিজেদের সুন্দরী করে তুলতো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আগে যে সমস্ত পবিত্র মহিলারা ঈশ্বরে আশা রাখতেন, তাঁরাও সেই ভাবেই নিজেদেরকে সাজাতেন, তাঁরা তাঁদের স্বামীদের বশীভূত হতেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা পূর্বকালের যে পবিত্র নারীগণ ঈশ্বরে প্রত্যাশা রাখিতেন, তাঁহারাও সেই প্রকারে আপনাদিগকে ভূষিত করিতেন, আপন আপন স্বামীর বশীভূত হইতেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আগেকার যে ঈশ্বরভক্ত স্ত্রীলোকেরা ঈশ্বরের উপরে আশা রাখতেন তাঁরা নিজের নিজের স্বামীর অধীনে থেকে এভাবেই নিজেদের সাজাতেন;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আগেকার যে আল্লাহ্‌ভক্ত স্ত্রীলোকেরা আল্লাহ্‌র উপরে আশা রাখতেন তাঁরা নিজের নিজের স্বামীর অধীনে থেকে এভাবেই নিজেদের সাজাতেন;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পুরাকালে ঈশ্বরভক্ত সতীসাধ্বী নারীরা স্বামীর অনুগত হয়ে এভাবেই নিজেদের সাজাতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবেই সেই পবিত্র মহিলারা যারা অতীতে ঈশ্বরে ভরসা রাখত তারা স্বামীদের প্রতি তাদের সমীহপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে নিজেদের সুন্দরী করে তুলতো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আগে যে সমস্ত পবিত্র মহিলারা ঈশ্বরে আশা রাখতেন, তাঁরাও সেই ভাবেই নিজেদেরকে সাজাতেন, তাঁরা তাঁদের স্বামীদের বশীভূত হতেন,