1 Peter 3:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন সারা ইব্রাহিমের হুকুম মানতেন ও তাঁকে প্রভু বলে ডাকতেন; তোমরা যদি সৎকর্ম কর ও কোন ভয়ে ভীত না হও, তবে তাঁরই সন্তান হয়ে উঠেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন সারা, তিনি অব্রাহামের বাধ্য ছিলেন এবং তাঁকে “প্রভু” বলে সম্বোধন করতেন। যদি তোমরা ন্যায়সংগত কাজ করো ও ভয়ভীত না হও, তাহলে তোমরা তাঁরই কন্যা হয়ে উঠেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন সারা অব্রাহামের আজ্ঞা মানিতেন, নাথ বলিয়া তাঁহাকে ডাকিতেন; তোমরা যদি সদাচরণ কর ও কোন মহাভয়ে ভীত না হও, তবে তাঁহারই সন্তান হইয়া উঠিয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়েমন সারা অব্রাহামের অনুরক্তা ছিলেন এবং তাকে ‘মহাশয়’ বলে ডাকতেন৷ মহিলারা, তোমরা যদি ভীত না হয়ে যা ঠিক তাই কর তবে তা প্রমাণ করবে য়ে তোমরা সারার য়োগ্য সন্ততি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেমন সারা অব্রাহামের আদেশ মানতেন, প্রভু বলে তাঁকে ডাকতেন, তোমরা যদি যা ভালো তাই কর ও কোন মহাভয়ে ভয় না পাও, তবে তাঁরই সন্তান হয়ে উঠেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন সারা অব্রাহামের আজ্ঞা মানিতেন, নাথ বলিয়া তাঁহাকে ডাকিতেন; তোমরা যদি সদাচরণ কর ও কোন মহাভয়ে ভীত না হও, তবে তাঁহারই সন্তান হইয়া উঠিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যেমন সারা অব্রাহামের বাধ্য ছিলেন এবং তাঁকে প্রভু বলে ডাকতেন। তোমরা যদি কোন রকম ভয়কে নিজের উপর কাজ করতে না দিয়ে যা ভাল তা-ই কর তবে এটাই প্রমাণ হবে যে, তোমরা সারার যোগ্য সন্তান।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যেমন বিবি সারা নবী ইব্রাহিমের বাধ্য ছিলেন এবং তাঁকে প্রভু বলে ডাকতেন। তোমরা যদি কোন রকম ভয়কে নিজের উপর কাজ করতে না দিয়ে যা ভাল তা-ই কর তবে এটাই প্রমাণ হবে যে, তোমরা বিবি সারার যোগ্য সন্তান।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এভাবেই অব্রাহামের অনুগত হয়ে তাঁর স্ত্রী সারা তাঁকে ‘নাথ’ বলে সম্বোধন করতেন। তোমরা জননী সারার কন্যা, কোন কিছুর ভয় না করে সৎকাজ করে যাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেমন সারা অব্রাহামের অনুরক্তা ছিলেন এবং তাঁকে “মহাশয়” বলে ডাকতেন৷ মহিলারা, তোমরা যদি ভীত না হয়ে যা ঠিক তাই কর তবে তা প্রমাণ করবে যে তোমরা সারার যোগ্য সন্ততি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন সারা অব্রাহামের আদেশ মানতেন, স্বামী বলে তাঁকে ডাকতেন, তোমরা যদি যা ভালো কাজ তাই করও কোন মহাভয়ে ভয় না পাও, তবে তাঁরই সন্তান হয়ে উঠেছ।