1 Peter 4:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব মসীহ্ দৈহিকভাবে দুঃখ-কষ্ট ভোগ করেছেন বলে তোমরাও সেই-ভাবে নিজেদের সাজাও— কেননা যারা দৈহিকভাবে দুঃখ-কষ্ট ভোগ করেছে, সে গুনাহের অভ্যেস ছেড়ে দিয়েছে—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, খ্রীষ্ট তাঁর শরীরে কষ্টভোগ করেছেন বলে, তোমরাও সেই একই উপায়ে নিজেদের সুসজ্জিত করে তোলো, কারণ যে শরীরে কষ্টভোগ করেছে, সে পাপের সঙ্গে সম্পর্ক শেষ করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব খ্রীষ্ট মাংসে দুঃখভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেই ভাবে আপনাদিগকে সজ্জীভূত কর—কেননা মাংসে যাহার দুঃখভোগ হইয়াছে, সে পাপ হইতে বিরত হইয়াছে—
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই বলছি, খ্রীষ্ট নিজেই যখন তাঁর মরদেহে দুঃখভোগ করলেন, তখন তোমরাও সেই একই মনোভাব নিয়ে নিজেদের মনটাকে দৃঢ় কর, কারণ দেহে যার দুঃখভোগ হয়েছে, সে পাপ করা থেকে নিবৃত্ত হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব খ্রীষ্ট দেহে কষ্ট সহ্য করেছেন বলে তোমরাও সেই একই মনোভাব নিয়ে নিজেদেরকে প্রস্তুত কর, কারণ দেহে যে কষ্ট সহ্য করেছে, সে পাপ থেকে দূরে আছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব খ্রীষ্ট মাংসে দুঃখ-কষ্ট ভোগ করিয়াছেন বলিয়া তোমরাও সেই ভাবে আপনাদিগকে সজ্জিভূত কর- কেননা মাংসে যাহার দুঃখ ভোগ হইয়াছে, সে পাপ হইতে বিরত হইয়াছে-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য খ্রীষ্ট দেহে কষ্ট সহ্য করেছিলেন বলে তোমরাও নিজেদের অন্তরে সেই একই মনোভাব গড়ে তোল, কারণ দেহে যে কষ্ট ভোগ করেছে সে পাপের অভ্যাস ছেড়ে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য মসীহ্ শরীরে কষ্ট সহ্য করেছিলেন বলে তোমরাও নিজেদের দিলে সেই একই মনোভাব গড়ে তোল, কারণ শরীরে যে কষ্ট ভোগ করেছে সে গুনাহের অভ্যাস ছেড়ে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্ট যেমন দৈহিক দুঃখকষ্ট সহ্য করেছেন, তোমরাও তেমন মানসিক প্রস্তুতি গড়ে তোল কারণ যে ব্যক্তি দৈহিক কষ্ট সহ্য করেছে সে পাপে লিপ্ত হয় না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই বলছি, খ্রীষ্ট নিজেই যখন তাঁর মরদেহে দুঃখভোগ করলেন, তখন তোমরাও সেই একই মনোভাব নিয়ে নিজেদের মনটাকে দৃঢ় কর, কারণ দেহে যার দুঃখভোগ হয়েছে, সে পাপ করা থেকে নিবৃত্ত হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব খ্রীষ্ট দেহে কষ্ট সহ্য করেছেন বলে তোমরাও সেই একই মনোভাব নিয়ে নিজেদেরকে প্রস্তুত কর, কারণ দেহে যে কষ্ট সহ্য করেছে, সে পাপ থেকে দূরে আছে,