1 Peter 4:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি কেউ কথা বলে, সে এমনভাবে বলুক, যেন আল্লাহ্‌র বাণী বলছে; যদি পরিচর্যা করে, সে আল্লাহ্‌ দেওয়া শক্তি অনুসারে পরিচর্যা করুক; যেন সমস্ত বিষয়ে ঈসা মসীহের দ্বারা আল্লাহ্‌ মহিমান্বিত হন। মহিমা ও পরাক্রম যুগপর্যায়ের যুগে যুগে তাঁরই। আমিন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ যদি কথা বলে, সে এমনভাবে বলুক, যেন ঈশ্বরের বাণীই বলছে। কেউ যদি সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তির গুণেই তা করুক, যেন সব বিষয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন। মহিমা ও পরাক্রম যুগে যুগে চিরকাল তাঁরই হোক। আমেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি কেহ কথা বলে, সে এমন বলুক, যেন ঈশ্বরের বাণী বলিতেছে; যদি পরিচর্য্যা করে, সে ঈশ্বর-দত্ত শক্তি অনুসারে করুক; যেন সর্ব্ববিষয়ে যীশু খ্রীষ্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন। মহিমা ও পরাক্রম যুগপর্য্যায়ের যুগে যুগে তাঁহারই। আমেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি কেউ প্রচার করে, তবে সে এমনভাবে তা করুক, য়েন ঈশ্বরের বাক্য বলছে৷ যদি কেউ সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তি অনুসারেই তা করুক, যাতে সব বিষয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন৷ গৌরব ও পরাক্রম যুগে যুগে তাঁরই হোক্৷ আমেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি কেউ কথা বলে, সে এমন বলুক, যেন ঈশ্বরের বাণী বলছে, যদি কেউ সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তি অনুযায়ী করুক, যেন সমস্ত বিষয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর গৌরব পান। মহিমা ও পরাক্রম সমস্ত যুগ ধরে যুগে যুগে তাঁরই হোক। আমেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি কেহ কথা বলে, সে এমন বলুক, যেন ঈশ্বরের বাণী বলিতেছে; যদি পরিচর্যা করে, সে ঈশ্বর-দত্ত শক্তি অনুসারে করুক; যেন সর্ববিষয়ে যীশু খ্রীষ্টের দ্বারা ঈশ্বর গৌরবান্বিত হন। মহিমা ও পরাক্রম যুগপর্যায়ের যুগে যুগে তাঁহারই। আমেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ প্রচার করে তবে সে এইভাবে প্রচার করুক যেন সে ঈশ্বরের নিজের মুখের কথা বলছে। যদি কেউ সেবা করে তবে ঈশ্বরের দেওয়া শক্তিতে সে সেবা করুক, যেন যীশু খ্রীষ্টের মধ্য দিয়ে সব কিছুতে ঈশ্বরই গৌরব পান। গৌরব ও শক্তি চিরকাল তাঁরই। আমেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ প্রচার করে তবে সে এইভাবে প্রচার করুক যেন সে আল্লাহ্‌র নিজের মুখের কথা বলছে। যদি কেউ সেবা করে তবে আল্লাহ্‌র দেওয়া শক্তিতে সে সেবা করুক, যেন ঈসা মসীহের মধ্য দিয়ে সব কিছুতে আল্লাহ্‌ প্রশংসা পান। প্রশংসা ও শক্তি চিরকাল তাঁরই। আমিন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যদি প্রচার করতে চায় তবে সে ঈশ্বরের বাণীই প্রচার করুক। যে সেবা করতে চায়, সে ঈশ্বরের দেওয়া শক্তিতেই সেবা করুক। সর্ববিষয়ে যেন যীশু খ্রীষ্টের মাধ্যমেই ঈশ্বরের গৌরব হয়। সকল মহিমা ও পরাক্রম যুগে যুগে তাঁরই। আমেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ প্রচার করে, তবে সে এমনভাবে তা করুক, যেন ঈশ্বরের বাক্য বলছে৷ যদি কেউ সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তি অনুসারেই তা করুক, যাতে সব বিষয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন৷ গৌরব ও পরাক্রম যুগে যুগে তাঁরই হোক্্৷ আমেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কেউ কথা বলে, সে এমন বলুক, যেন ঈশ্বরের বাণী বলছে, যদি কেউ সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তি অনুযায়ী করুক, যেন সমস্ত বিষয়ে যীশু খ্রীষ্টের মাধ্যমে ঈশ্বর গৌরব পান। মহিমা ও পরাক্রম সমস্ত যুগ ধরে যুগে যুগে তাঁরই হোক। আমেন।