1 Peter 4:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং যে পরিমাণে মসীহের দুঃখভোগের সহভাগী হচ্ছ, সেই পরিমাণে আনন্দ কর, যেন তাঁর মহিমার প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু খ্রীষ্টের কষ্টভোগে তোমরাও অংশগ্রহণ করছ মনে করে আনন্দ করো, যেন যেদিন তাঁর মহিমা প্রকাশিত হবে, সেদিন তোমরাও অতিশয় আনন্দিত হতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং যে পরিমাণে খ্রীষ্টের দুঃখভোগের সহভাগী হইতেছ, সেই পরিমাণে আনন্দ কর, যেন তাঁহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পার।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বরং তোমরা আনন্দ করো য়ে খ্রীষ্টের দুঃখভোগের ভাগীদার হতে পেরেছ৷ এরপর তাঁর মহিমা যখন প্রকাশ পাবে তখন তোমরা মহা আনন্দ লাভ করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বরং যে পরিমানে তোমরা খ্রীষ্টের দুঃখ সহ্যর সহভাগী হচ্ছো, সেই পরিমানে আনন্দ কর, যেন তাঁর গৌরবের প্রকাশকালে উল্লাসের সঙ্গে আনন্দ করতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং যে পরিমাণে খ্রীষ্টের দুঃখভোগের সহভাগী হইতেছ, সেই পরিমাণে আনন্দ কর, যেন তাঁহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করিতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার চেয়ে বরং তোমরা যে খ্রীষ্টের দুঃখভোগের ভাগ নিচ্ছ তাতে আনন্দিত হও, যেন তাঁর মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরা আনন্দে পূর্ণ হও।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার চেয়ে বরং তোমরা যে মসীহের দুঃখভোগের ভাগ নি"ছ তাতে আনন্দিত হও, যেন তাঁর মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরা আনন্দে পূর্ণ হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বরং যে পরিমাণে তোমরা খ্রীষ্টের দুঃখ ক্লেশের শরিক হচ্ছ, সেই পরিমাণে আনন্দ কর যেন তাঁর মহিমা যখন প্রকাশিত হবে তখন তোমরাও আনন্দিত ও উল্লাসিত পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বরং তোমরা আনন্দ করো যে খ্রীষ্টের দুঃখভোগের ভাগীদার হতে পেরেছ৷ এরপর তাঁর মহিমা যখন প্রকাশ পাবে তখন তোমরা মহা আনন্দ লাভ করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং যে পরিমাণে তোমরা খ্রীষ্টের দুঃখ সহ্যর সহভাগী হচ্ছো, সেই পরিমাণে আনন্দ কর, যেন তাঁর গৌরবের প্রকাশকালে উল্লাসের সঙ্গে আনন্দ করতে পার।