1 Peter 4:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আল্লাহ্র গৃহে বিচার আরম্ভ হবার সময় হল; আর যদি তা প্রথমে আমাদের মধ্য থেকেই আরম্ভ হয়, তবে যারা আল্লাহ্র ইঞ্জিলের অবাধ্য, তাদের পরিণাম কি হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বরের গৃহেই বিচারের সময় আরম্ভ হল, আর তা যদি আমাদের দিয়ে শুরু হয়, তাহলে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাদের পরিণতি কী হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল; আর যদি তাহা প্রথমে আমাদিগেতে আরম্ভ হয়, তবে যাহারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাহাদের পরিণাম কি হইবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিচার আরন্ভ হবার সময় হয়েছে এবং তা ঈশ্বরের লোকদের থেকেই শুরু করা হবে৷ সেই বিচার যদি আমাদের থেকেই শুরু করা হয় তবে যাঁরা ঈশ্বরের সুসমাচার প্রত্যাখ্যান করে তাদের পরিণাম কি হবে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বরের বাড়িতে বিচার আরম্ভ হওয়ার সময় হল, আর যদি তা প্রথমে আমাদের দিয়ে শুরু হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাদের পরিণাম কি হবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ঈশ্বরের গৃহে বিচার আরম্ভ হইবার সময় হইল; আর যদি তাহা প্রথমে আমাদের মধ্য হইতেই আরম্ভ হয়, তবে যাহারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাহাদের পরিণাম কি হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিচার আরম্ভ হবার সময় হয়েছে এবং তা ঈশ্বরের পরিবারের লোকদের থেকেই শুরু করা হবে। আর যদি সেই বিচার আমাদের থেকেই শুরু করা হয় তবে যারা ঈশ্বরের দেওয়া সুখবর মেনে নেয় নি তাদের অবস্থা কি হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিচার শুরু হবার সময় হয়েছে এবং তা আল্লাহ্র পরিবারের লোকদের থেকেই শুর করা হবে। আর যদি সেই বিচার আমাদের থেকেই শুরু করা হয় তবে যারা আল্লাহ্র দেওয়া সুসংবাদ মেনে নেয় নি তাদের অবস্থা কি হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিচারের কাল সমাগত, ঈশ্বরের আপনজনদের দিয়েই তা হবে সুরু। যদি তা প্রথমে আমাদের উপরেই আরম্ভ হয় তাহলে যারা ঈশ্বরের সুসমাচার গ্রহণ করেনি তাদের পরিণাম কি হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিচার আরম্ভ হবার সময় হয়েছে এবং তা ঈশ্বরের লোকদের থেকেই শুরু করা হবে৷ সেই বিচার যদি আমাদের থেকেই শুরু করা হয় তবে যারা ঈশ্বরের সুসমাচার প্রত্যাখ্যান করে তাদের পরিণাম কি হবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বরের ঘরে বিচার আরম্ভ হওয়ার দিন হল, আর যদি তা প্রথমে আমাদের দিয়ে শুরু হয়, তবে যারা ঈশ্বরের সুসমাচারের অবাধ্য, তাদের পরিণাম কি হবে?