1 Peter 4:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন সে তার অবশিষ্ট জীবনে আর দুনিয়াবী কামনা-বাসনা পূরণের জন্য নয়, কিন্তু আল্লাহ্র ইচ্ছা পালনের জন্য জীবন-যাপন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর ফলে, সে মন্দ দৈহিক কামনাবাসনায় তার পার্থিব জীবনযাপন করে না, বরং ঈশ্বরের ইচ্ছা অনুসারেই করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন আর মনুষ্যদের অভিলাষে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন কর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
নিজেদের শক্তিশালী করে তোলো যাতে মানবিক বাসনার অনুগামী না হয়ে তোমরা বাকি জীবন ঈশ্বর তোমার কাছে যা চান তা করে কাটাতে পার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন আর মানুষের বাসনা অনুযায়ী নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় দেহে বাকি দিনগুলি বসবাস কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন আর মনুষ্যদের অভিলাষে নয়, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মাংসবাসের অবশিষ্ট কাল যাপন কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ফলে এই জগতের বাকী জীবনটা সে আর জগতের কামনা-বাসনা তৃপ্ত করে কাটায় না, বরং ঈশ্বরের ইচ্ছা পালন করেই কাটায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার ফলে এই দুনিয়ার বাকী জীবনটা সে আর দুনিয়ার কামনা-বাসনা তৃপ্ত করে কাটায় না, বরং আল্লাহ্র ইচ্ছা পালন করেই কাটায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে তখন বাকী জীবন জাগতিক কামনা-বাসনা পূরণের জন্য নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছা পালনের জন্য জীবন যাপন করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজেদের শক্তিশালী করে তোলো যাতে মানবিক বাসনার অনুগামী না হয়ে তোমরা বাকি জীবন ঈশ্বর তোমাদের কাছে যা চান তা করে কাটাতে পার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই মানুষটি মানুষের বাসনায় কখনো বেঁচে থাকতে পারে না, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় মানুষের শরীরে বাকি দিন গুলি বসবাস কর।