1 Peter 4:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ এই অভিপ্রায়ে মৃতদের কাছেও ইঞ্জিল তবলিগ করা হয়েছিল, যেন তারা দৈহিকভাবে মানুষের মত বিচারাধীন হলেও, রূহে তারা আল্লাহ্র মতই জীবিত থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কারণেই এখন যারা মৃত, তাদের কাছেও সুসমাচার প্রচার করা হয়েছিল, যেন শারীরিকভাবে মানুষের মতো তাদের বিচার করা গেলেও, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী তারা আত্মায় জীবিত থাকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ এই অভিপ্রায়ে মৃতগণের কাছেও সুসমাচার প্রচারিত হইয়াছিল, যেন তাহারা মনুষ্যদের অনুরূপে মাংসে বিচারিত হয়, কিন্তু ঈশ্বরের অনুরূপে আত্মায় জীবিত থাকে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কারণেই এই সুসমাচার সেই সমস্ত বিশ্বাসীদের কাছে প্রচার করা হয়েছিল যাঁরা আজকে মৃত; য়েন দৈহিকভাবে মানুষের মত তাঁদের মৃত্যুর বিধান দেওয়া হলেও ঈশ্বরের মত তাঁরা আত্মার দ্বারা অনন্তকাল বাস করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এই উদ্দেশ্যের জন্যই মৃতদের কাছেও সুসমাচার প্রচার করা হয়েছিল, যেন তাদেরও মানুষের মতই দেহে বিচার করা হয়, কিন্তু ঈশ্বরের মতো আত্মায় জীবিত থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ এই অভিপ্রায়ে মৃতগণের কাছেও সুসমাচার প্রচারিত হইয়াছিল, যেন তাহারা মনুষ্যদের অনুরূপে মাংসে বিচারিত হয়, কিন্তু ঈশ্বরের অনুরূপে আত্মায় জীবিত থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মৃতদের কাছেও তো সেইজন্য খ্রীষ্টের বিষয়ে সুখবর প্রচার করা হয়েছিল, যেন দেহের দিক থেকে মানুষের মতই তাদের বিচার হলেও আত্মায় তারা ঈশ্বরের মত জীবিত থাকতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মৃতদের কাছেও তো সেইজন্য মসীহের বিষয়ে সুসংবাদ তবলিগ করা হয়েছিল, যেন শরীরের দিক থেকে মানুষের মতই তাদের বিচার হলেও রূহে তারা আল্লাহ্র মত জীবিত থাকতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যই মৃতদের কাছেও সুসমাচার প্রচারিত হয়েছিল যেন দৈহিকভাবে সাধারণ মানুষের মত দণ্ডিত হলেও, আত্মিকভাবে তারা ঐশ্বরিক জীবন লাভ করতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণেই এই সুসমাচার সেই সমস্ত বিশ্বাসীদের কাছে প্রচার করা হয়েছিল যাঁরা আজকে মৃত; যেন দৈহিকভাবে মানুষের মত তাঁদের মৃত্যুর বিধান দেওয়া হলেও ঈশ্বরের মত তাঁরা আত্মার দ্বারা অনন্তকাল বাস করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এই উদ্দেশ্যের জন্যই মৃত শরীরের কাছেও সুসমাচার প্রচার করা হয়েছিল, যেন তাদেরও মানুষের মতই দেহে বিচার করা হয়, কিন্তু ঈশ্বরের মতো আত্মায় জীবিত থাকে।