1 Peter 4:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু সকল বিষয়ের শেষকাল সন্নিকট; অতএব তোমরা নিজেদের দমনে রাখ যেন মুনাজাত করতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবকিছুরই অন্তিমকাল সন্নিকট। অতএব তোমরা শুদ্ধমন ও আত্মসংযমী হও, যেন প্রার্থনা করতে পারো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট; অতএব সংযমশীল হও, এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় ঘনিয়ে আসছে যখন সবকিছুই শেষ হবে, সুতরাং মন স্থির রাখ ও আত্মসংযমী হও৷ এটা তোমাদের প্রার্থনা করতে সাহায্য করবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু সমস্ত বিষয়ের শেষ সময় কাছে এসে গেছে, অতএব সংযত হও এবং প্রার্থনায় সবসময় সতর্ক থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু সকল বিষয়ের পরিণাম সন্নিকট; অতএব সংযমশীল হও, এবং প্রার্থনার নিমিত্ত প্রবুদ্ধ থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন সব কিছুর শেষ সময় কাছে এসে গেছে। সেইজন্য তোমাদের মন স্থির কর এবং নিজেদের দমনে রাখ যেন র্প্রাথনা করতে পার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন সব কিছুর শেষ সময় কাছে এসে গেছে। সেইজন্য তোমাদের মন স্থির কর এবং নিজেদের দমনে রাখ যেন মুনাজাত করতে পার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সব কিছুরই শেষ ঘনিয়ে আসছে, সুতরাং সুস্থির ও সংযত জীবন যাপন কর যাতে প্রার্থনায় মনোনিবেশ করতে পার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় ঘনিয়ে আসছে যখন সবকিছুই শেষ হবে, সুতরাং মন স্থির রাখ ও আত্মসংযমী হও৷ এটা তোমাদের প্রার্থনা করতে সাহায্য করবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সমস্ত বিষয়ের শেষ দিন কাছে এসে গেছে, অতএব সংযত হও এবং প্রার্থনায় সবদিন সতর্ক থাক।