1 Peter 5:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সীলবান, যাঁকে আমি আমার বিশ্বস্ত ভাই মনে করি, তাঁর দ্বারা সংক্ষেপে তোমাদেরকে এই পত্র পাঠালাম যাতে তোমরা উৎসাহ পাও এবং এটাই যে আল্লাহ্র সত্য রহমত এমন সাক্ষ্যও দিলাম। তোমরা এই রহমতে স্থির হয়ে বাস কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সীল, যাঁকে আমি বিশ্বস্ত ভাই বলে মনে করি, তাঁরই সাহায্য নিয়ে আমি তোমাদের উৎসাহ দিয়ে এই সংক্ষিপ্ত পত্র লিখেছি এবং সাক্ষ্য দিচ্ছি যে, এই হল ঈশ্বরের প্রকৃত অনুগ্রহ। এতেই তোমরা স্থির থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিশ্বস্ত ভ্রাতা সীলের দ্বারা—তাঁহাকে আমি সেইরূপই জ্ঞান করি—সংক্ষেপে তোমাদিগকে লিখিয়া প্রবোধ দিলাম, এবং ইহা যে ঈশ্বরের সত্য অনুগ্রহ, এমন সাক্ষ্যও দিলাম; তোমরা ইহাতে স্থির থাক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সীল, যাকে আমি খ্রীষ্টে বিশ্বস্ত ভাই বলে জানি তার মাধ্যমে তোমাদের কাছে এই সংক্ষিপ্ত চিঠি পাঠাচ্ছি; য়েন তোমরা আশ্বস্ত ও উত্সাহিত হও৷ আমি একথা বলতে চাই, এই হচ্ছে ঈশ্বরের প্রকৃত অনুগ্রহ এবং সেই অনুগ্রহে দৃঢ়ভাবে স্থির থাক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বিশ্বস্ত ভাই সীল, তাঁকে আমি এমনই মনে করি, তাঁর কাছে সংক্ষেপে তোমাদেরকে উত্সাহ দেওয়ার জন্য লিখে পাঠালাম এবং এটা যে ঈশ্বরের সত্য অনুগ্রহ, এমন সাক্ষ্যও দিলাম; তোমরা তাতে স্থির থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিশ্বস্ত ভ্রাতা সীলের দ্বারা- তাঁহাকে আমি সেইরূপই জ্ঞান করি- সংক্ষেপে তোমাদিগকে লিখিয়া প্রবোধ দিলাম, এবং ইহা যে ঈশ্বরের সত্য অনুগ্রহ, এমন সাক্ষ্যও দিলাম; তোমরা ইহাতে স্থির থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সীলবান, যাঁকে আমি আমার বিশ্বস্ত ভাই মনে করি, তাঁকে দিয়ে এই চিঠি আমি অল্প কথায় তোমাদের কাছে লিখলাম, যেন আমি তোমাদের উৎসাহ দিতে পারি এবং ঈশ্বরের সত্যিকারের দয়ার সাক্ষ্য দিতে পারি। তোমরা ঈশ্বরের এই দয়ার মধ্যে স্থির হয়ে বাস কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সীলবান, যাঁকে আমি আমার বিশ্বস্ত ভাই মনে করি, তাঁকে দিয়ে এই চিঠি আমি অল্প কথায় তোমাদের কাছে লিখলাম, যেন আমি তোমাদের উৎসাহ দিতে পারি এবং আল্লাহ্র সত্যিকারের রহমতের সাক্ষ্য দিতে পারি। তোমরা আল্লাহ্র এই রহমতের মধ্যে স্থির হয়ে বাস কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সীলকে আমি বিশ্বস্ত ভ্রাতা বলে মনে করি, তাকে দিয়ে তোমাদের কাছে এই সংক্ষিপ্ত পত্রটি আমি লিখলাম। আমি তোমাদের উৎসাহ দিতে চাই এবং এই সাক্ষ্য দিচ্ছি যে এই-ই হচ্ছে ঈশ্বরের অনুগ্রহ লাভের প্রকৃত পন্থা। তোমরা এই পথেই স্থির থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সীল, যাকে আমি খ্রীষ্টে বিশ্বস্ত ভাই বলে জানি তার মাধ্যমে তোমাদের কাছে এই সংক্ষিপ্ত চিঠি পাঠাচ্ছি৷ যেন তোমরা আশ্বস্ত ও উৎসাহিত হও৷ আমি একথা বলতে চাই, এই হচ্ছে ঈশ্বরের প্রকৃত অনুগ্রহ এবং সেই অনুগ্রহে দৃঢ়ভাবে স্থির থাক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিশ্বস্ত ভাই সীল, তাঁকে আমি এমনই মনে করি, তাঁর কাছে সংক্ষেপে তোমাদেরকে উত্সাহ দেওয়ার জন্য লিখে পাঠালাম এবং এটা যে ঈশ্বরের সত্য অনুগ্রহ, এমন সাক্ষ্যও দিলাম; তোমরা তাতে স্থির থাক।