1 Peter 5:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা মহব্বতের চুম্বনে পরস্পর মঙ্গল কামনা কর। তোমরা যত লোক মসীহে আছ, তোমাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রীতি-চুম্বনে তোমরা পরস্পরকে শুভেচ্ছা জানাও। তোমরা যতজন খ্রীষ্টে আছ, সকলের প্রতি শান্তি বর্তুক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা প্রেমচুম্বনে পরস্পর মঙ্গলবাদ কর। তোমরা যত লোক খ্রীষ্টে আছ, তোমাদের সকলের প্রতি শান্তি বর্ত্তুক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
প্রেমচুম্বনে পরস্পর মঙ্গলাবাদ কর৷ তোমরা যাঁরা খ্রীষ্টে আছ তাদের সবার প্রতি শান্তি নেমে আসুক৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা প্রেমচুম্বনে একজন অন্যজনকে শুভেচ্ছা জানাও। তোমরা যত জন খ্রীষ্টে আছ, শান্তি তোমাদের সবার সহবর্তী হোক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা প্রেমচুম্বনে পরস্পর মঙ্গলবাদ কর। তোমরা যত লোক খ্রীষ্টে আছ, তোমাদের সকলের প্রতি শান্তি বর্তুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভালবাসার মনোভাব নিয়ে তোমরা একে অন্যকে শুভেচ্ছা জানায়ো। তোমরা যারা খ্রীষ্টের নিজের হয়েছ, তোমাদের শান্তি হোক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহব্বতের মনোভাব নিয়ে তোমরা একে অন্যকে সালাম জানায়ো। তোমরা যারা মসীহের নিজের হয়েছ, তোমাদের শান্তি হোক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রীতিচুম্বনে তোমরা পরস্পরকে অভিনন্দিত কর। খ্রীষ্টাশ্রিত তোমাদের সকলের মাঝে বিরাজ করুক শান্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রেমচুম্বনে পরস্পর মঙ্গলাবাদ কর৷ তোমরা যারা খ্রীষ্টে আছ তাদের সবার কাছে শান্তি নেমে আসুক৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা প্রেমচুম্বনে একজন অন্য জনকে শুভেচ্ছা জানাও। তোমরা যতজন খ্রীষ্টে আছ, শান্তি তোমাদের সবার সহবর্ত্তী হোক।