1 Peter 5:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্র যে পাল তোমাদের তত্ত্বাবধানে আছে, তা পালন কর; তাদের দেখাশোনা কর, আবশ্যক বলে নয়, কিন্তু ইচ্ছাপূর্বক, আল্লাহ্র অভিমতে এই কাজ কর। কোনরূপ কুৎসিত লাভের জন্য এই কাজ করো না বরং আগ্রহ সহকারে তাদের দেখাশোনা কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বরের যে পাল তোমাদের তত্ত্বাবধানে আছে, তাদের পালক হও—তত্ত্বাবধায়করূপে তাদের সেবা করো—বাধ্য হয়ে নয়, কিন্তু তোমরা ইচ্ছুক বলে, যেমন ঈশ্বর তোমাদের কাছে চান; অর্থের লালসায় নয়, কিন্তু সেবার আগ্রহ নিয়ে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে, তাহা পালন কর; অধ্যক্ষের কার্য্য কর, আবশ্যকতা প্রযুক্ত নয়, কিন্তু ইচ্ছাপূর্ব্বক, ঈশ্বরের অভিমতে, কুৎসিত লাভার্থে নয়, কিন্তু উৎসুকভাবে কর;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের তত্ত্বাবধানে ঈশ্বরের য়ে পাল আছে তাদের দেখাশোনা কর৷ স্বেচ্ছায় তাদের পরিচর্য়া কর, বাধ্য হয়ে নয় বা কিছু পাবার আশায়ও নয়, বরং স্বেচ্ছায় ও আগ্রহের সঙ্গে, ঈশ্বর য়েমন চান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে, তার পালন কর, তার দেখাশোনা কর, জোর করে নয়, কিন্তু ইচ্ছার সঙ্গে, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, মন্দ লাভের আশায় নয়, কিন্তু স্বেছায় কর,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে, তাহা পালন কর; অধ্যক্ষের কার্য কর, আবশ্যকতা প্রযুক্ত নয়, কিন্তু ইচ্ছাপূর্বক, ঈশ্বরের অভিমতে, কুৎসিত লাভার্থে নয়, কিন্তু উৎসুক ভাবে কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে ঈশ্বরের যে মেষের দল আছে তোমরা তার রাখাল হও। দেখাশোনা করতে হবে বলে যে তাদের দেখাশোনা করবে তা নয়, বরং নিজের ইচ্ছাতেই তা কর, কারণ ঈশ্বর তোমাদের কাছে তা-ই চান। লাভের আশায় এই কাজ কোরো না, কিন্তু আগ্রহের সংগে কর;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে আল্লাহ্র যে ভেড়ার দল আছে তোমরা তার রাখাল হও। দেখাশোনা করতে হবে বলে যে তাদের দেখাশোনা করবে তা নয়, বরং নিজের ইচ্ছাতেই তা কর, কারণ আল্লাহ্ তোমাদের কাছে তা-ই চান। লাভের আশায় এই কাজ কোরো না, কিন্তু আগ্রহের সংগে কর;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বরের যে মেষপাল তোমাদের তত্ত্বাবধানে আছে, তাদের পালন কর। বাধ্য হয়ে নয়, কিন্তু স্বেচ্ছায়, ঈশ্বর যেভাবে চান সেইভাবে। কোন স্বার্থসিদ্ধির জন্য নয়, কিন্তু আগ্রহভরে এই কাজ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের তত্ত্বাবধানে ঈশ্বরের যে পাল আছে তাদের দেখাশোনা কর৷ স্বেচ্ছায় তাদের পরিচর্যা কর, বাধ্য হয়ে নয় বা কিছু পাবার আশাতেও নয়, বরং স্বেচ্ছায় ও আগ্রহের সঙ্গে, ঈশ্বর যেমন চান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের মধ্যে ঈশ্বরের যে পাল আছে, তার পালন কর, তার দেখাশোনা কর, জোর করে নয়, কিন্তু ইচ্ছার সঙ্গে, ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী, মন্দ লাভের আশায় নয়, কিন্তু স্বেচ্ছায় কর,