1 Peter 5:9 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা ঈমানে অটল থেকে তার প্রতিরোধ কর; তোমরা জান, দুনিয়াতে অবস্থিত তোমাদের ভাইয়েরাও সেই রকম নানা দুঃখভোগ করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশ্বাসে অটল থেকে তোমরা তার প্রতিরোধ করো, কারণ তোমরা জানো যে, সমগ্র জগতে বিশ্বাসী মণ্ডলীও একই রকমের কষ্ট-লাঞ্ছনা ভোগ করছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ কর; তোমরা জান, জগতে অবস্থিত তোমাদের ভ্রাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সম্পন্ন হইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
[This verse may not be a part of this translation]
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা বিশ্বাসে শক্তিশালী থেকে ও তার প্রতিরোধ কর, তোমরা জান, জগতে অবস্থিত তোমাদের অন্য ভাইয়েরাও সেই একই ভাবে নানা কষ্ট সহ্য করছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা বিশ্বাসে অটল থাকিয়া তাহার প্রতিরোধ কর; তোমরা জান, জগতে অবস্থিত তোমাদের ভ্রাতৃবর্গেও সেই প্রকার নানা দুঃখভোগ সমপন্ন হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্বাসে স্থির থেকে শয়তানকে রুখে দাঁড়াও, কারণ তোমরা তো জান যে, সারা জগতের মধ্যে তোমাদের বিশ্বাসী ভাইয়েরা একই রকম দুঃখ-কষ্ট ভোগ করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈমানে স্থির থেকে ইবলিসকে রুখে দাঁড়াও, কারণ তোমরা তো জান যে, সারা দুনিয়ার মধ্যে তোমাদের ঈমানদার ভাইয়েরা একই রকম দুঃখ-কষ্ট ভোগ করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিশ্বাসে অটল থেকে তাকে প্রতিরোধ কর। জেনে রাখ, এ জগতে তোমাদের খ্রীষ্টান ভাইদেরও একই প্রকার নির্যাতন ভোগ করতে হচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা দিয়াবলের প্রতিরোধ কর, বিশ্বাসে বলবান হও৷ তোমরা জান, সারা বিশ্বে তোমাদের বিশ্বাসী ভাইরাও এই রকম দুঃখ কষ্টের মধ্য দিয়েই দিন কাটাচ্ছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা বিশ্বাসে শক্তিশালী থেকে ও তার প্রতিরোধ কর, তোমরা জান, জগতে অবস্থিত তোমাদের অন্য ভাইয়েরাও সেই একইভাবে নানা কষ্ট সহ্য করছে।