1 Samuel 1:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আপনার এই বাঁদীকে আপনি পাষণ্ড মনে করবেন না; বস্তুত আমার গভীর দুশ্চিন্তা ও মনের কষ্টে আমি এই পর্যন্ত কথা বলছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আপনার এই দাসীকে বদ মহিলা বলে মনে করবেন না; আমি গভীর দুঃখ ও মনস্তাপ নিয়ে এখানে প্রার্থনা করে চলেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আপনার এই দাসীকে আপনি পাষণ্ড মনে করিবেন না; বস্তুতঃ আমার চিন্তার ও মনস্তাপের বাহুল্য প্রযুক্ত আমি এই পর্য্যন্ত কথা কহিতেছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আপনার এই দাসীকে আপনি পাষণ্ড মনে করিবেন না; বস্তুত আমার চিন্তার ও মনস্তাপের বাহুল্য প্রযুক্ত আমি এই পর্যন্ত কথা কহিতেছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনার এই দাসীকে আপনি একজন বাজে স্ত্রীলোক মনে করবেন না। গভীর দুশ্চিন্তা ও মনের কষ্টে আমি এতক্ষণ প্রার্থনা করছিলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনার এই বাঁদীকে আপনি একজন বাজে স্ত্রীলোক মনে করবেন না। গভীর দুশ্চিন্তা ও মনের কষ্টে আমি এতক্ষণ মুনাজাত করছিলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দয়া করে মনে করবেন না যে আপনার এই দাসী নীচ প্রকৃতির স্ত্রীলোক। গভীর দুঃখ ও তীব্র মনোবেদনায় কাতর হয়ে আমি এতক্ষণ ধরে বিনতি করছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববেন না যে আমি খারাপ মেয়ে| আমি সারাক্ষণ শুধু প্রার্থনাই করছিলাম| কারণ আমার অনেক দুঃখ এবং আমি খুবই বিচলিত|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আপনার এই দাসীকে আপনি একজন মন্দ স্ত্রী লোক মনে করবেন না। আসলে আমার চিন্তা ও মনের দুঃখের জন্য আমি এতক্ষণ কথা বলছিলাম।”