1 Samuel 1:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করে পুত্র প্রসব করলেন; আর ‘আমি মাবুদের কাছে একে যাচ্ঞা করে নিয়েছি’ বলে তার নাম শামুয়েল রাখলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যথাসময়ে হান্না গর্ভবতী হলেন এবং এক ছেলের জন্ম দিলেন। তিনি এই বলে ছেলের নাম রাখলেন শমূয়েল যে, “আমি সদাপ্রভুর কাছ থেকে তাকে চেয়ে নিয়েছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন; আর ‘আমি সদাপ্রভুর কাছে ইহাকে যাচ্ঞা করিয়া লইয়াছি’ এই বলিয়া তাহার নাম শমূয়েল রাখিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে নিরূপিত সময়ের মধ্যে হান্না গর্ভধারণ করিয়া পুত্র প্রসব করিলেন; আর ‘আমি সদাপ্রভুর কাছে ইহাকে যাচ্ঞা করিয়া লইয়াছি’ এই বলিয়া তাহার নাম শমূয়েল রাখিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে হান্না গর্ভবতী হলেন এবং সময় হলে তাঁর একটি ছেলে হল। “আমি সদাপ্রভুর কাছ থেকে তাকে চেয়ে নিয়েছি,” এই বলে হান্না ছেলেটির নাম রাখলেন শমূয়েল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে হান্না গর্ভবতী হলেন এবং সময় হলে তাঁর একটি ছেলে হল। “আমি মাবুদের কাছ থেকে তাকে চেয়ে নিয়েছি,” এই বলে হান্না ছেলেটির নাম রাখলেন শামুয়েল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হান্না যথাসময়ে একটি পু্ত্রসন্তানেন জননী হলেন এবং তিনি বললেন, ‘প্রভু পরমেশ্বরের কাছে একে আমি চেয়েছি’-এই বলে তার নাম রাখলেন শমুয়েল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পরের বছর হান্না একটি পুত্র সন্তানের জন্ম দিল| হান্না পুত্রের নাম রাখল, শমূয়েল| সে বলল, “আমি প্রভুর কাছে এর জন্যে প্রার্থনা করেছিলাম, তাই এর নাম দিয়েছি শমূয়েল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে নির্দিষ্ট দিনের হান্না গর্ভবতী হয়ে একটি ছেলের জন্ম দিলেন, আর আমি সদাপ্রভুর কাছ থেকে তাকে চেয়ে নিয়েছি, এই বলে তার নাম শমূয়েল রাখলেন।