1 Samuel 1:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমিও একে মাবুদকে দিলাম; তাকে চিরজীবনের জন্য মাবুদকে দেওয়া হল। পরে তাঁরা সেই স্থানে মাবুদকে সেজ্দা করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, এখন আমি একে সদাপ্রভুর হাতে সমর্পণ করছি। সারাটি জীবনের জন্য সে সদাপ্রভুর হয়েই থাকবে।” পরে তাঁরা সেখানে সদাপ্রভুর আরাধনা করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য আমিও ইহাকে সদাপ্রভুকে দিলাম; এ চিরজীবনের জন্য সদাপ্রভুকে দত্ত। পরে তাঁহারা সেই স্থানে সদাপ্রভুকে প্রণিপাত করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য আমিও ইহাকে সদাপ্রভুকে দিলাম; এ চিরজীবনের জন্য সদাপ্রভুকে দত্ত। পরে তাঁহারা সেই স্থানে সদাপ্রভুকে প্রণিপাত করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য ছেলেটিকে আমিও সদাপ্রভুকে দিলাম। সে যতদিন বেঁচে থাকবে ততদিন সদাপ্রভুরই থাকবে।” পরে তাঁরা সেখানে মাথা নীচু করে সদাপ্রভুর উদ্দেশে তাঁদের ভক্তি জানালেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য ছেলেটিকে আমিও মাবুদকে দিলাম। সে যতদিন বেঁচে থাকবে ততদিন মাবুদেরই থাকবে।” পরে তাঁরা সেখানে সেজদা করে মাবুদের এবাদত করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমিও একে প্রভু পরমেশ্বরের উদ্দেশে ফিরিয়ে দিলাম। চিরদিনের জন্য একে প্রত্যর্পণ করা হল। তারপর তাঁরা সেখানে প্রভু পরমেশ্বরের উদ্দেশে প্রণতি জানালেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এখন সেই ছেলেকে প্রভুর কাছে উৎসর্গ করছি| সে সারা জীবন তাঁর সেবা করবে|” এই কথা বলে, হান্না ছেলেটিকে সেখানে রাখল এবং প্রভুর উপাসনা করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য আমিও একে সদাপ্রভুকে দিলাম, এ সারা জিবনের জন্য সদাপ্রভুরই থাকবে।” পরে তাঁরা সেখানে সদাপ্রভুর উপাসনা করলেন।