1 Samuel 1:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই ব্যক্তি প্রতি বছর তাঁর নগর থেকে শীলোতে গিয়ে বাহিনীগণের মাবুদের উদ্দেশে এবাদত ও কোরবানী করতেন। সেই স্থানে আলীর দুই পুত্র হফ্নি ও পীনহস মাবুদের ইমাম ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যেক বছর ইল্কানা নিজের নগর থেকে শীলোতে গিয়ে সর্বশক্তিমান সদাপ্রভুর আরাধনা করতেন ও বলিদান সম্পন্ন করতেন। সেখানে এলির দুই ছেলে, হফনি ও পীনহস সদাপ্রভুর যাজকের কাজ করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই ব্যক্তি প্রতিবৎসর আপন নগর হইতে শীলোতে গিয়া বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে প্রণিপাত ও বলিদান করিতেন। সেই স্থানে এলির দুই পুত্র হফ্নি ও পীনহস সদাপ্রভুর যাজক ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই ব্যক্তি প্রতি বৎসর আপন নগর হইতে শীলোতে গিয়া বাহিনীগণের সদাপ্রভুর উদ্দেশে প্রণিপাত ও বলিদান করিতেন। সেই স্থানে এলির দুই পুত্র হফ্নি ও পীনহস সদাপ্রভুর যাজক ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইল্কানা প্রত্যেক বছর তাঁর শহর থেকে শীলোতে যেতেন। তিনি সেখানে গিয়ে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুর উপাসনা ও তাঁর উদ্দেশে পশু-উৎসর্গ করতেন। তখন সেখানে পুরোহিত এলির দুই ছেলে সদাপ্রভুর পুরোহিত ছিল। তাদের নাম ছিল হফ্নি ও পীনহস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইল্কানা প্রত্যেক বছর তাঁর শহর থেকে শীলোতে যেতেন। তিনি সেখানে গিয়ে আল্লাহ্ রাব্বুল আলামীনের এবাদত ও তাঁর উদ্দেশে পশু-কোরবানী দিতেন। তখন সেখানে ইমাম আলীর দুই ছেলে মাবুদের ইমাম ছিল। তাদের নাম ছিল হফ্নি ও পীনহস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এলকানা প্রতি বৎসর সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের আরাধনা ও তাঁর উদ্দেশে বলি উৎসর্গ করার জন্য শীলোতে যেতেন। সেখানে এলির দুই পুত্র হফনি ও পিনহস প্রভু পরমেশ্বরের পুরোহিত ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রতি বছরই ইল্কানা রামা শহর থেকে শীলোতে চলে যেত| শীলোয় গিয়ে সে সর্বশক্তিমান প্রভুর উপাসনা করত ও তাঁকে বলি নিবেদন করত| সেখানে হফ্নি এবং পীনহস যাজক হিসেবে প্রভুর সেবা করত| এরা দুই জন ছিল এলির পুত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ব্যক্তি প্রত্যেক বছর তাঁর শহর থেকে শীলোতে গিয়ে বাহিনীগণের সদাপ্রভুর উপাসনা ও বলিদান করতেন। সেখানে এলির দুই ছেলে হফ্নি ও পীনহস সদাপ্রভুর যাজক ছিল।