1 Samuel 1:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কোরবানীর দিনে ইল্কানা তাঁর স্ত্রী পনিন্না ও তাঁর সমস্ত পুত্র কন্যাকে গোশ্তের একটি করে অংশ দিতেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বলিদানের নিরূপিত দিন এলে ইল্কানা তাঁর স্ত্রী পনিন্না ও তাঁর সব ছেলেমেয়েকে বলিকৃত মাংসের ভাগ দিতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যজ্ঞের দিনে ইল্কানা আপন স্ত্রী পনিন্নাকে ও তাঁহার সমস্ত পুত্রকন্যাকে অংশ দিতেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যজ্ঞের দিনে ইল্কানা আপন স্ত্রী পনিন্নাকে ও তাঁহার সমস্ত পুত্রকন্যাকে অংশ দিতেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পশু-উৎসর্গের দিনে ইল্কানা তাঁর স্ত্রী পনিন্না ও তাঁর সব ছেলেমেয়েদের তাঁর উৎসর্গ করা মাংসের একটা করে ভাগ দিতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পশু-কোরবানীর দিনে ইল্কানা তাঁর স্ত্রী পনিন্না ও তাঁর সব ছেলেমেয়েদের তাঁর কোরবানী করা গোশ্তের একটা করে ভাগ দিতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বলি উৎসর্গের দিন এলকানা তাঁর স্ত্রী পনিন্না ও তাঁর ছেলেমেয়েদের নৈবেদ্যের অংশ দিতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকবার ইল্কানা বলি দিয়ে এসে তার একটা ভাগ তার স্ত্রী পনিন্নাকে দিত এবং সে পনিন্নার সন্তানদেরও কিছুটা ভাগ দিত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যজ্ঞের দিনের ইলকানা তাঁর স্ত্রী পনিন্না ও তাঁর সব ছেলে মেয়েদের ভাগ দিতেন।