1 Samuel 10:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সেখানকার এক জন জবাবে বললো, ভাল, ওদের পিতা কে? এভাবে, “শৌলও কি নবীদের মধ্যে এক জন?” এই কথা প্রবাদ হয়ে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে বসবাসকারী একজন উত্তর দিল, “আর এদের বাবাই বা কে?” অতএব এটি এক প্রবাদবাক্যে পরিণত হল: “শৌলও কি ভাববাদীদের মধ্যে একজন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তথাকার এক জন উত্তর করিল, ভাল, উহাদের পিতা কে? এইরূপে, ‘শৌলও কি ভাববাদিগণের মধ্যে এক জন?’ এই কথা প্রবাদ হইয়া উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তথাকার একজন উত্তর করিল, ভাল, উহাদের পিতা কে? এইরূপে, “শৌলও কি ভাববাদিগণের মধ্যে একজন?” এই কথা প্রবাদ হইয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে সেখানকার একজন লোক বলল, “কিন্তু এরা কাদের ছেলে?” সেইজন্য “শৌলও কি নবীদের মধ্যে একজন?” এই কথাটা চল্‌তি কথা হয়ে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে সেখানকার একজন লোক বলল, “কিন্তু এরা কাদের ছেলে?” সেইজন্য “তালুতও কি নবীদের মধ্যে একজন?” এই কথাটা চল্‌তি কথা হয়ে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্থানীয় এক ব্যক্তি বলল, এদের পিতৃপরিচয় কি? সেই থেকে ‘শৌলও শেষে নবী হল’? কথাটি প্রবাদে পরিণত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একটি লোক যে গিবিয়াথ এলোহিমে থাকত, সে বলল, “ওদের পিতা কে?” সেই থেকে এই কথাটা একটা প্রসিদ্ধ প্রবাদে পরিণত হয়েছে: “শৌলও কি ভাববাদীদের মধ্যে একজন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সেখানকার একজন লোক বলল, “কিন্তু ওদের বাবা কে?” এই ভাবে, “শৌলও কি ভাববাদীদের মধ্যে একজন?” এই কথাটি প্রবাদ হয়ে উঠল৷