1 Samuel 10:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তালুতের চাচা তাঁকে ও তাঁর ভৃত্যকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় গিয়েছিলে? তিনি বললেন, গাধীগুলোর খোঁজে; কিন্তু গাধীগুলো কোন স্থানে নেই দেখে আমরা শামুয়েলের কাছে গিয়েছিলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে শৌলের কাকা তাঁকে ও তাঁর দাসকে জিজ্ঞাসা করলেন, “তোমরা কোথায় গিয়েছিলে?” “গাধিগুলির খোঁজে,” তিনি উত্তর দিলেন। “কিন্তু সেগুলির খোঁজ না পেয়ে আমরা শমূয়েলের কাছে চলে গিয়েছিলাম।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শৌলের পিতৃব্য তাঁহাকে ও তাঁহার চাকরকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কোথায় গিয়াছিলে? তিনি কহিলেন, গর্দ্দভীদের অন্বেষণে; কিন্তু গর্দ্দভীরা কোন স্থানে নাই, ইহা দেখিয়া আমরা শমূয়েলের নিকটে গিয়াছিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শৌলের পিতৃব্য তাঁহাকে ও তাঁহার চাকরকে জিজ্ঞাসা করিলেন, তোমরা কোথায় গিয়াছিলে? তিনি কহিলেন, গর্দভীদের অন্বেষণে; কিন্তু গর্দভীরা কোন স্থানে নাই, ইহা দেখিয়া আমরা শমূয়েলের নিকটে গিয়াছিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলের কাকা শৌল ও তাঁর চাকরকে জিজ্ঞাসা করলেন, “তোমরা কোথায় গিয়েছিলে?” শৌল বললেন, “গাধীগুলো খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সেগুলো কোথাও না পেয়ে আমরা শমূয়েলের কাছে গিয়েছিলাম।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতের চাচা তালুত ও তাঁর চাকরকে জিজ্ঞাসা করলেন, “তোমরা কোথায় গিয়েছিলে?” তালুত বললেন, “গাধীগুলো খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সেগুলো কোথাও না পেয়ে আমরা শামুয়েলের কাছে গিয়েছিলাম।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলের পিতৃব্য তাঁকে ও তাঁর দাসকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় গিয়েছিলে? তিনি বললেন, গাধাগুলিকে খুঁজতে কিন্তু গাধাগুলি কোথাও নেই দেখে আমরা শমুয়েলের কাছে গিয়েছিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলের কাকা শৌলকে ও তার ভৃত্যকে জিজ্ঞাসা করল, “তোমরা কোথায় ছিলে?” শৌল বলল, “আমরা গাধা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু গাধা খুঁজে না পেয়ে আমরা শমূয়েলের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শৌলের কাকা শৌল ও তাঁর চাকরকে জিজ্ঞাসা করলেন, “তোমরা কোথায় গিয়েছিলে?” তিনি বললেন, “গাধীগুলো খুঁজতে গিয়েছিলাম, কিন্তু সেগুলো কোথাও না পেয়ে আমরা শমূয়েলের কাছে গিয়েছিলাম।”