1 Samuel 10:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তালুত তাঁর চাচাকে বললেন, তিনি আমাদের স্পষ্টভাবে বললেন, সমস্ত গাধী পাওয়া গেছে। কিন্তু রাজত্বের বিষয় যে কথা শামুয়েল বলেছিলেন, তা তিনি তাঁকে বললেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌল উত্তর দিলেন, “তিনি আমাদের আশ্বস্ত করে বললেন যে গাধিগুলি খুঁজে পাওয়া গিয়েছে।” কিন্তু শমূয়েল রাজপদের বিষয়ে কী বলেছিলেন তা তিনি তাঁর কাকাকে বলেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন শৌল আপন পিতৃব্যকে বলিলেন, তিনি আমাদিগকে স্পষ্টরূপে কহিলেন, গর্দ্দভী সকল পাওয়া গিয়াছে। কিন্তু রাজত্বের বিষয় যে কথা শমূয়েল বলিয়াছিলেন, তাহা তিনি তাঁহাকে বলিলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন শৌল আপন পিতৃব্যকে বলিলেন, তিনি আমাদিগকে স্পষ্টরূপে কহিলেন, গর্দভী সকল পাওয়া গিয়াছে। কিন্তু রাজত্বের বিষয় যে কথা শমূয়েল বলিয়াছিলেন, তাহা তিনি তাঁহাকে বলিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌল তাঁর কাকাকে বললেন, “তিনি আমাদের স্পষ্টই বলে দিলেন যে, গাধীগুলো পাওয়া গেছে।” কিন্তু তাঁর রাজত্ব করা সম্বন্ধে শমূয়েল তাঁকে যে কথা বলেছিলেন তা তিনি তাঁর কাকাকে বললেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুত তাঁর চাচাকে বললেন, “তিনি আমাদের স্পষ্টই বলে দিলেন যে, গাধীগুলো পাওয়া গেছে।” কিন্তু তাঁর রাজত্ব করা সম্বন্ধে শামুয়েল তাঁকে যে কথা বলেছিলেন তা তিনি তাঁর চাচাকে বললেন না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌল তাঁকে বললেন, তিনি বললেন, গাধাগুলি পাওয়া গেছে। কিন্তু তাঁর রাজা হওয়া সম্পর্কে যা বলেছিলেন সে বিষয়ে কিছুই তাঁকে জানালেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌল বলল, “শমূয়েল বলছে গাধাগুলো পাওয়া গেছে|” শৌল তার কাকাকে সবটা বলল না| রাজত্ব সম্বন্ধে শমূয়েল তাকে যা বলেছিল সে বিষয়ে শৌল কিছুই বলল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন শৌল তাঁর কাকাকে বললেন, “তিনি আমাদের স্পষ্টই বলে দিলেন যে, গাধীগুলো পাওয়া গেছে।” কিন্তু তাঁর রাজত্ব করার সম্বন্ধে শমূয়েল তাঁকে যে কথা বলেছিলেন তা তিনি তাঁকে বললেন না।