1 Samuel 10:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা আজ তোমাদের আল্লাহ্‌কে, যিনি সমস্ত দুর্দশা ও সঙ্কট থেকে তোমাদের নিস্তার করে আসছেন, তাঁকেই অগ্রাহ্য করলে এবং তাঁকে বললে যে, আমাদের উপরে এক জন বাদশাহ্‌ নিযুক্ত কর; অতএব তোমরা এখন স্ব স্ব বংশ ও স্ব স্ব গোষ্ঠী অনুসারে মাবুদের সাক্ষাতে উপস্থিত হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন তোমরা তোমাদের সেই ঈশ্বরকেই নাকচ করে দিয়েছ, যিনি তোমাদের সব দুর্বিপাক ও বিপর্যয়ের হাত থেকে উদ্ধার করেছেন। আর তোমরা বলেছ, ‘না, আমাদের উপর একজন রাজা নিযুক্ত করে দিন।’ তাই এখন তোমাদের গোষ্ঠী ও বংশ অনুসারে সদাপ্রভুর সামনে নিজেদের পেশ করো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা অদ্য তোমাদের ঈশ্বরকে, যিনি সমস্ত দুর্দ্দশা ও সঙ্কট হইতে তোমাদের নিস্তার করিয়া আসিতেছেন, তাঁহাকেই অগ্রাহ্য করিলে, এবং তাঁহাকে বলিলে যে, আমাদের উপরে এক জন রাজা নিযুক্ত কর; অতএব তোমরা এখন আপন আপন বংশ অনুসারে ও সহস্র সহস্র অনুসারে সদাপ্রভুর সাক্ষাতে উপস্থিত হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা অদ্য তোমাদের ঈশ্বরকে, যিনি সমস্ত দুর্দশা ও সঙ্কট হইতে তোমাদের নিস্তার করিয়া আসিতেছেন, তাঁহাকেই অগ্রাহ্য করিলে, এবং তাঁহাকে বলিলে যে, আমাদের উপরে একজন রাজা নিযুক্ত কর; অতএব তোমরা এখন আপন আপন বংশ অনুসারে ও সহস্র সহস্র অনুসারে সদাপ্রভুর সাক্ষাতে উপস্থিত হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল আরও বললেন, “কিন্তু তোমাদের ঈশ্বর, যিনি সমস্ত বিপদ ও দুর্দশা থেকে তোমাদের উদ্ধার করেছেন, আজকাল তাঁকেই তোমরা অগ্রাহ্য করছ আর বলছ, ‘আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন।’ কাজেই এখন তোমরা যে যার গোষ্ঠী ও বংশ অনুসারে সদাপ্রভুর সামনে উপস্থিত হও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল আরও বললেন, “কিন্তু তোমাদের আল্লাহ্‌, যিনি সমস্ত বিপদ ও দুর্দশা থেকে তোমাদের উদ্ধার করেছেন, আজকাল তাঁকেই তোমরা অগ্রাহ্য করছ আর বলছ, ‘আমাদের উপরে একজন বাদশাহ্‌ নিযুক্ত করুন।’ কাজেই এখন তোমরা যে যার গোষ্ঠী ও বংশ অনুসারে মাবুদের সামনে উপস্থিত হও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু আজ তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর যিনি সমস্ত বিপদ ও দুর্দশা থেকে তোমাদের উদ্ধার করেছেন তাঁকে পরিত্যাগ করেছ এবং তোমরা তাঁকে বলেছ, আমাদের জন্য একজন রাজা দিন। অতএব এখন তোমার নিজ নিজ গোষ্ঠী ও বংশ অনুযায়ী প্রভু পরমেশ্বরের সম্মুখে উপস্থিত হও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আজ তোমরা সেই ঈশ্বরকে পরিত্যাগ করেছ| ঈশ্বরই তোমাদের সব বিপদ ও বিপত্তি থেকে উদ্ধার করেছেন, কিন্তু তোমরা বলছ, ‘আমাদের শাসন করবার জন্য আমরা একজন রাজা চাই|’ বেশ তবে তাই হোক্্| এখন তোমাদের পরিবারগোষ্ঠী অনুসারে প্রভুর সামনে দাঁড়াও|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“কিন্তু তোমরা আজ তোমাদের ঈশ্বরকে, যিনি সমস্ত বিপদ ও দুর্দশা থেকে তোমাদের উদ্ধার করে চলেছেন, তাঁকেই তোমরা অগ্রাহ্য করলে এবং তাঁকে বললে যে, ‘আমাদের উপরে একজন রাজা নিযুক্ত করুন,’ তাই তোমরা এখন নিজেদের বংশ অনুসারে ও হাজার-হাজার লোক অনুসারে সদাপ্রভুর সামনে উপস্থিত হও।”