1 Samuel 10:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আজ তুমি যখন আমার কাছ থেকে প্রস্থান করবে, তখন বিন্ইয়ামীনের সীমানায় সেল্সহে রাহেলার কবরের কাছে দু’জন পুরুষের দেখা পাবে; তারা তোমাকে বলবে, তুমি যেসব গাধীর খোঁজে গিয়েছিলে সেগুলো পাওয়া গেছে; আর দেখ, তোমার পিতা গাধীগুলোর ভাবনা ছেড়ে দিয়ে তোমার জন্য চিন্তা করছেন, বলছেন, আমার পুত্রের জন্য কি করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আজ আমায় ছেড়ে যাওয়ার পর, বিন্যামীন গোষ্ঠীভুক্ত এলাকার সীমানায় সেলসহ বলে একটি স্থানে রাহেলের সমাধির কাছে তুমি দুজন লোকের দেখা পাবে। তারা তোমাকে বলবে, ‘যে গাধিগুলির খোঁজে আপনি গিয়েছিলেন, সেগুলি পাওয়া গিয়েছে। এখন আপনার বাবা সেগুলির কথা না ভেবে বরং আপনার কথা ভেবেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি জানতে চাইছেন, “আমার ছেলের জন্য আমি কী করব?” ’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অদ্য তুমি যখন আমার নিকট হইতে প্রস্থান করিবে, তখন বিন্যামীনের সীমাস্থিত সেল্সহে রাহেলের কবরের নিকটে দুই জন পুরুষের দেখা পাইবে; তাহারা তোমাকে বলিবে, তুমি যে সকল গর্দ্দভীর অন্বেষণে গিয়াছিলে, সে সকল পাওয়া গিয়াছে; আর দেখ, তোমার পিতা গর্দ্দভীদের ভাবনা ছাড়িয়া দিয়া তোমার জন্য চিন্তা করিতেছেন, বলিতেছেন, আমার পুত্রের জন্য কি করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অদ্য তুমি যখন আমার নিকট হইতে প্রস্থান করিবে, তখন বিন্যামীনের সীমাস্থিত সেল্সহে রাহেলের কবরের নিকটে দুই জন পুরুষের দেখা পাইবে; তাহারা তোমাকে বলিবে, তুমি যে সকল গর্দভীর অন্বেষণে গিয়াছিলে, সেই সকল পাওয়া গিয়াছে; আর দেখ, তোমার পিতা গর্দভীদের ভাবনা ছাড়িয়া দিয়া তোমার জন্য চিন্তা করিতেছেন, বলিতেছেন, আমার পুত্রের জন্য কি করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি আমার কাছ থেকে চলে যাবার পর আজ বিন্যামীন এলাকার সীমানায় সেল্সহ নামে জায়গাটায় রাহেলের কবরের কাছে দু’জন লোকের দেখা পাবে। তারা তোমাকে বলবে, ‘আপনি যে গাধীগুলোর খোঁজে বেরিয়েছিলেন সেগুলো পাওয়া গেছে। কিন্তু এখন আপনার বাবা গাধীগুলোর চিন্তা ছেড়ে আপনার চিন্তায় পড়েছেন। তিনি বলছেন যে, তাঁর ছেলে সম্বন্ধে এখন তিনি কি করবেন? ’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি আমার কাছ থেকে চলে যাবার পর আজ বিন্ইয়ামীন এলাকার সীমানায় সেল্সহ নামে জায়গাটায় রাহেলার কবরের কাছে দু’জন লোকের দেখা পাবে। তারা তোমাকে বলবে, ‘আপনি যে গাধীগুলোর খোঁজে বেরিয়েছিলেন সেগুলো পাওয়া গেছে। কিন্তু এখন আপনার পিতা গাধীগুলোর চিন্তা ছেড়ে আপনার চিন্তায় পড়েছেন। তিনি বলছেন যে, তাঁর ছেলে সম্বন্ধে এখন তিনি কি করবেন?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ আমার কাছ থেকে চলে যাওয়ার পর বিন্যামীন প্রদেশের সেলসাহতে রাহেলের সমাধির কাছে দুজন লোকের সঙ্গে তোমার দেখা হবে। তারা তোমারে বলবে, আপনি যে গাধাগুলির খোঁজে বেরিয়েছিলেন, সেগুলি পাওয়া গেছে। আপনার বাবা এখন গাধাগুলির চিন্তা ছেড়ে আপনার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন এবং বলছেন,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার কাছ থেকে চলে যাবার পর তুমি রাচেলের সমাধির কাছে বিন্যামীন সীমানার সেল্সহতে দুটি লোকের সাক্ষাৎ পাবে| ঐ লোক দুটো তোমাকে বলবে, ‘যে গাধাগুলো তোমরা খুঁজছ তা কোন একজন দেখতে পেয়েছে| তোমার পিতা আর গাধাগুলো নিয়ে দুশ্চিন্তা করছেন না, বরং তোমাকে নিয়েই তাঁর যত ভাবনা| শুধু বলছেন, আমার পুত্রের ব্যাপারে আমি কি করব|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি আমার কাছ থেকে চলে যাবার পর আজ বিন্যামীন এলাকার সীমানায় সেল্সহে রাহেলের কবরের কাছে দুইজন লোকের দেখা পাবে; তারা তোমাকে বলবে, ‘তুমি যে সব গাধীগুলোর খোঁজে বেরিয়েছিলে সেগুলো পাওয়া গেছে, কিন্তু এখন, তোমার বাবা গাধীগুলোর চিন্তা ছেড়ে তোমার জন্য চিন্তা করছেন, বলছেন, আমার ছেলের জন্য কি করব’?”