1 Samuel 10:22 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তারা পুনরায় মাবুদের কাছে জিজ্ঞাসা করলো, সেই ব্যক্তি কি এই স্থানে এসেছে? মাবুদ বললেন, দেখ, সেই ব্যক্তি জিনিসপত্রের মধ্যে লুকিয়ে আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব তারা আরেকবার সদাপ্রভুর কাছে জানতে চাইল, “লোকটি কি এখনও এখানে আসেনি?” সদাপ্রভু বললেন, “হ্যাঁ, সে মালপত্রের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তাহারা পুনরায় সদাপ্রভুর নিকটে জিজ্ঞাসা করিল, আর কেহ কি এই স্থানে আসিয়াছে? সদাপ্রভু কহিলেন, দেখ, সেই ব্যক্তি জিনিসপত্রের মধ্যে লুকাইয়া আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তাহারা পুনরায় সদাপ্রভুর নিকটে জিজ্ঞাসা করিল, আর কেহ কি এই স্থানে আসিয়াছে? সদাপ্রভু কহিলেন, দেখ, সেই ব্যক্তি জিনিসপত্রের মধ্যে লুকাইয়া আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লোকেরা সদাপ্রভুকে জিজ্ঞাসা করল, “আর কেউ কি এখানে আছে?” সদাপ্রভু বললেন, “দেখ, সে মালপত্রের মধ্যে লুকিয়ে আছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লোকেরা মাবুদকে জিজ্ঞাসা করল, “আর কেউ কি এখানে আছে?” মাবুদ বললেন, “দেখ, সে মালপত্রের মধ্যে লুকিয়ে আছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা আবার প্রভু পরমেশ্বরের কাছে জানতে চাইল, সেই ব্যক্তি কি এখানে এসেছে? প্রভু উত্তর দিলেন, দেখ, সে মালপত্রের মধ্যে লুকিয়ে আছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা প্রভুকে জিজ্ঞাসা করল, “শৌল কি এখানে এসেছে?” প্রভু বললেন, “শৌল জিনিসপত্রের পেছনেই লুকিয়ে রয়েছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেইজন্য তারা আবার সদাপ্রভুকে জিজ্ঞাসা করল, “আর কেউ কি এখানে আছে?” সদাপ্রভু বললেন, “দেখ, সে মালপত্রের মধ্যে লুকিয়ে আছে।”