1 Samuel 10:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা দৌড়ে সেখান থেকে তাঁকে আনলো। আর তিনি লোকদের মধ্যে দাঁড়ালে পর দেখা গেল তিনি অন্য লোকদের চেয়ে প্রায় এক ফুট লম্বা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা দৌড়ে গিয়ে তাঁকে বের করে আনল, এবং তিনি লোকজনের মাঝখানে দাঁড়ালে দেখা গেল, তিনি অন্য সবার চেয়ে বেশ কিছুটা লম্বা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা দৌড়িয়া তথা হইতে তাঁহাকে আনিল। আর তিনি লোকদের মধ্যে দাঁড়াইলে অন্য সকল লোক অপেক্ষা এক মস্তক দীর্ঘ হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা দৌড়াইয়া তথা হইতে তাঁহাকে আনিল। আর তিনি লোকদের মধ্যে দাঁড়াইলে অন্য সকল লোক অপেক্ষা এক মস্তক দীর্ঘ হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন লোকেরা দৌড়ে গিয়ে সেখান থেকে শৌলকে নিয়ে আসল। তিনি এসে লোকদের মধ্যে দাঁড়ালে পর দেখা গেল তিনি সকলের চেয়ে প্রায় এক ফুট লম্বা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন লোকেরা দৌড়ে গিয়ে সেখান থেকে তালুতকে নিয়ে আসল। তিনি এসে লোকদের মধ্যে দাঁড়ালে পর দেখা গেল তিনি সকলের চেয়ে প্রায় এক ফুট লম্বা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা ছুটে গিয়ে সেখান থেকে তাঁকে নিয়ে এল। তিনি জনতার মধ্যে এসে দাঁড়ালে দেখা গেল যে সমস্ত লোকের চেয়ে তিনি বেশ কিছুটা লম্বা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা ছুটে গিয়ে সেখান থেকে শৌলকে বার করে আনলে শৌল সকলের মাঝখানে দাঁড়াল| সকলের মধ্যে শৌলই ছিল লম্বায় এক মাথা উঁচু|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা দৌড়ে গিয়ে সেখান থেকে শৌলকে নিয়ে আসল। আর তিনি এসে লোকদের মধ্যে দাঁড়ালে পর দেখা গেল তিনি সবার থেকে লম্বা ও সবাই তাঁর কাঁধ পর্যন্ত।