1 Samuel 10:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল সমস্ত লোককে বললেন, তোমরা কি এই মানুষটিকে দেখছ? ইনি মাবুদের মনোনীত; সমস্ত লোকের মধ্যে এঁর মত কেউ নেই। তখন সকলে জয়ধ্বনি করে বললো, বাদশাহ্‌ চিরজীবী হোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল সব লোকজনকে বললেন, “সদাপ্রভু যাঁকে মনোনীত করেছেন তাঁকে কি তোমরা দেখতে পাচ্ছ? সব লোকজনের মধ্যে তাঁর সমতুল্য কেউই নেই।” তখন লোকেরা চিৎকার করে বলে উঠল, “রাজা চিরজীবী হোন!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল সমস্ত লোককে কহিলেন, তোমরা কি ইহাঁকে দেখিতেছ? ইনি সদাপ্রভুর মনোনীত; সমস্ত লোকের মধ্যে ইহাঁর তুল্য কেহ নাই। তখন সমস্ত লোক জয়ধ্বনি করিয়া কহিল, রাজা চিরজীবী হউন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল সমস্ত লোককে কহিলেন, তোমরা কি ইঁহাকে দেখিতেছ? ইনি সদাপ্রভুর মনোনীত; সমস্ত লোকের মধ্যে ইঁহার তুল্য কেহ নাই। তখন সমস্ত লোক জয়ধ্বনি করিয়া কহিল, রাজা চিরজীবী হউন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল তখন সবাইকে বললেন, “তোমরা কি সদাপ্রভুর বেছে নেওয়া লোকটিকে দেখতে পাচ্ছ? সমস্ত লোকের মধ্যে তাঁর মত আর কেউ নেই।” তখন লোকেরা বলল, “রাজা চিরজীবী হোন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল তখন সবাইকে বললেন, “তোমরা কি মাবুদের বেছে নেওয়া বান্দাটিকে দেখতে পাচ্ছ? সমস্ত লোকের মধ্যে তাঁর মত আর কেউ নেই।” তখন লোকেরা বলল, “বাদশাহ্‌ চিরজীবী হোন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল সকলকে বললেন, প্রভু পরমেশ্বরের মনোনীত ব্যক্তিকে তোমরা দেখ। সমস্ত জাতির মধ্যে এর মত কেউ নেই। তখন সমস্ত লোক চীৎকার করে বলল, রাজা দীর্ঘজীবি হোন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল সকলকে বলল, “এর দিকে তাকিয়ে দেখ| প্রভু একেই মনোনীত করেছেন| শৌলের মতো এখানে তোমাদের মধ্যে আর কেউ নেই|” লোকরা বলে উঠল, “রাজা দীর্ঘায়ু হোন্|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল সবাইকে বললেন, “তোমরা কি একে দেখতে পাচ্ছ? ইনিই সদাপ্রভুর মনোনীত; সমস্ত লোকের মধ্যে তাঁর মত আর কেউ নেই।” তখন সমস্ত লোকেরা জয়ধ্বনি দিয়ে বলল, “রাজা চিরজীবী হোন।”