1 Samuel 10:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শামুয়েল লোকদের রাজতন্ত্রের নিয়ম-কানুন বললেন এবং তা পুস্তকে লিখে মাবুদের সম্মুখে রাখলেন। আর শামুয়েল সমস্ত লোককে তাদের নিজ নিজ বাড়িতে বিদায় করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েল লোকজনের কাছে রাজপদের অধিকার ও দায়িত্ব-কর্তব্যগুলি ব্যাখ্যা করে দিলেন। একটি পুঁথিতে সেগুলি লিখে রেখে তিনি সেটি সদাপ্রভুর সামনে গচ্ছিত রাখলেন। পরে শমূয়েল নিজের নিজের বাড়িতে ফিরে যাওয়ার জন্য লোকদের অনুমতি দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শমূয়েল লোকদিগকে রাজনীতি কহিলেন, এবং তাহা পুস্তকে লিখিয়া সদাপ্রভুর সম্মুখে রাখিলেন। আর শমূয়েল সমস্ত লোককে আপন আপন বাটীতে বিদায় করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শমূয়েল লোকদিগকে রাজতন্ত্রের নিয়ম-কানুন কহিলেন, এবং তাহা পুস্তকে লিখিয়া সদাপ্রভুর সম্মুখে রাখিলেন। আর শমূয়েল সমস্ত লোককে আপন আপন বাটীতে বিদায় করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েল তখন রাজ্য শাসনের নিয়ম-কানুনগুলো লোকদের কাছে ঘোষণা করলেন। তিনি সেগুলো একটা বইয়ে লিখে সদাপ্রভুর সামনে রাখলেন। তারপর তিনি সমস্ত লোককে যার যার বাড়ীতে বিদায় করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েল তখন রাজ্য শাসনের নিয়ম-কানুনগুলো লোকদের কাছে ঘোষণা করলেন। তিনি সেগুলো একটা বইয়ে লিখে মাবুদের সামনে রাখলেন। তারপর তিনি সমস্ত লোককে যার যার বাড়ীতে বিদায় করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে শমুয়েল জনগণের কাছে রাজার অধিকার ও কর্তব্যের বিষয় ব্যাখ্যা করলেন এবং সেগুলি একটি পুস্তকে লিপিবদ্ধ করে পবিত্র স্থানে রেখে দিলেন। তারপর শমুয়েল সমস্ত লোককে বিদায় দিলে তারা নিজেদের বাড়িতে ফিরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েল তাদের সমস্ত রাজকীয় নিয়ম ও বিধিগুলি বুঝিয়ে দিল| সে সেগুলো একটা বইয়ে লিখে রাখল| পরে প্রভুর সামনে সেই বইখানি রেখে শমূয়েল সবাইকে বাড়ি চলে যেতে বলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শমূয়েল লোকদেরকে রাজ্য শাসনের নিয়ম-কানুনগুলো বললেন এবং সেগুলো একটা বইয়ে লিখে সদাপ্রভুর সামনে রাখলেন। তারপর শমূয়েল সমস্ত লোককে যার যার বাড়িতে পাঠিয়ে দিলেন।