1 Samuel 10:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তালুতও গিবিয়ায় তাঁর বাড়িতে গেলেন; এবং আল্লাহ্ যাদের অন্তর স্পর্শ করলেন, এমন এক দল সৈন্য তাঁর সঙ্গে গমন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শৌলও গিবিয়াতে নিজের ঘরে ফিরে গেলেন, ও তাঁর সঙ্গে গেলেন এমন কয়েকজন অসমসাহসী লোক, যাদের অন্তর ঈশ্বর স্পর্শ করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শৌলও গিবিয়ায় আপন বাটীতে গেলেন; এবং ঈশ্বর যাহাদের হৃদয় স্পর্শ করিলেন, এমন এক দল সৈন্য তাঁহার সহিত গমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শৌলও গিবিয়ায় আপন বাটীতে গেলেন; এবং ঈশ্বর যাহাদের হৃদয় স্পর্শ করিলেন, এমন এক দল সৈন্য তাঁহার সহিত গমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শৌলও গিবিয়াতে তাঁর নিজের বাড়ীতে ফিরে গেলেন। যে সব বীর পুরুষদের অন্তরে ঈশ্বর সাড়া জাগিয়েছিলেন তারাও তাঁর সংগে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তালুতও গিবিয়াতে তাঁর নিজের বাড়ীতে ফিরে গেলেন। যে সব বীর পুরুষদের অন্তরে আল্লাহ্ সাড়া জাগিয়েছিলেন তারাও তাঁর সংগে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শৌলও গিবিয়ায় নিজের বাড়িতে ফিরে গেলেন এবং প্রভু পরমেশ্বরের প্রেরণায় কিছু বীর যোদ্ধা তাঁর সঙ্গে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শৌলও গিবিয়ায় তার বাড়ি চলে গেল| ঈশ্বর সাহসীদের হৃদয় স্পর্শ করল| এই সাহসীরা শৌলকে অনুসরণ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শৌলও গিবিয়াতে তাঁর নিজের বাড়িতে ফিরে গেলেন এবং ঈশ্বর যাদের হৃদয় স্পর্শ করলেন এমন একদল সৈন্য তাঁর সঙ্গে গেল।