1 Samuel 10:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি আমার আগে গিল্গলে নেমে যাবে, আর দেখ, পোড়ানো-কোরবানী ও মঙ্গল-কোরবানী করার জন্য আমি তোমার কাছে যাব; আমি তোমার কাছে উপস্থিত হয়ে তোমার কর্তব্য তোমাকে না জানানো পর্যন্ত সাত দিন বিলম্ব করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার আগে আগেই তুমি গিল্গলে নেমে যাও। আমিও অবশ্যই হোমবলি ও মঙ্গলার্থক-নৈবেদ্য উৎসর্গ করার জন্য তোমার কাছে নেমে আসব, কিন্তু আমি এসে তোমাকে কী করতে হবে, তা না বলা পর্যন্ত তোমাকে সাত দিন অপেক্ষা করতেই হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি আমার অগ্রে অগ্রে গিল্গলে নামিয়া যাইবে, আর দেখ, হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিবার জন্য আমি তোমার নিকটে যাইব; আমি যাবৎ তোমার নিকটে উপস্থিত হইয়া তোমার কর্ত্তব্য তোমাকে জ্ঞাত না করি, তাবৎ সাত দিন বিলম্ব করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি আমার অগ্রে অগ্রে গিল্গলে নামিয়া যাইবে, আর দেখ, হোমবলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিবার জন্য আমি তোমার নিকটে যাইব; আমি যাবৎ তোমার নিকটে উপস্থিত হইয়া তোমার কর্তব্য তোমাকে জ্ঞাত না করি তাবৎ সাত দিন বিলম্ব করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি আমার আগে নেমে গিল্গলে যাও। আমি পোড়ানো ও যোগাযোগ-উৎসর্গের অনুষ্ঠান করবার জন্য তোমার কাছে আসছি। আমি না আসা পর্যন্ত তুমি সাত দিন আমার জন্য অপেক্ষা করবে। আমি এসে বলব তোমাকে কি করতে হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি আমার আগে নেমে গিল্গলে যাও। আমি পোড়ানো ও যোগাযোগ-কোরবানী দেবার জন্য তোমার কাছে আসছি। আমি না আসা পর্যন্ত তুমি সাত দিন আমার জন্য অপেক্ষা করবে। আমি এসে বলব তোমাকে কি করতে হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি আমার আগে গিলগলে চলে যাও, আমি হোম ও স্বস্ত্যয়ন বলি উৎসর্গ করার জন্য তোমার কাছে যাচ্ছি। আমি তোমার কাছে গিয়ে তোমার কর্তব্য সম্পর্কে কিছু না জানান পর্যন্ত তুমি সাত দিন অপেক্ষা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এবার আমার আগে গিল্গলে যাও| আমি তোমাকে যেতে দেখব| তারপর আমি সেখানে তোমার সঙ্গে দেখা করব| তারপর হোমবলি ও মঙ্গল নৈবেদ্য উৎসর্গ করব; কিন্তু সাতদিন তোমায় অপেক্ষা করতে হবে| তারপর আমি এসে তোমায় কি করতে হবে বলে দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“আর তুমি আমার আগে নেমে গিল্গলে যাবে, আর দেখ হোমবলি ও মঙ্গলার্থক বলি উত্সর্গ করবার জন্য আমি তোমার কাছে যাব; আমি যতক্ষণ না তোমার কাছে গিয়ে তোমার কর্তব্য তোমাকে না জানাই সেই পর্যন্ত তুমি সাত দিন অপেক্ষা করবে।”