1 Samuel 10:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি শামুয়েলের কাছ থেকে যাবার জন্য ফিরে দাঁড়ালে আল্লাহ্‌ তাকে অন্য মন দিলেন এবং সেদিন ঐ সমস্ত চিহ্ন সফল হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শমূয়েলের কাছ থেকে চলে যাওয়ার জন্য শৌল ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই, ঈশ্বর শৌলের অন্তর পরিবর্তিত করে দিলেন, এবং সেদিনই সেইসব চিহ্ন সার্থক হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি শমূয়েলের নিকট হইতে যাইবার জন্য ফিরিয়া দাঁড়াইলে ঈশ্বর তাঁহাকে অন্য মন দিলেন, এবং সেই দিন ঐ সমস্ত চিহ্ন সফল হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি শমূয়েলের নিকট হইতে যাইবার জন্য ফিরিয়া দাঁড়াইলে ঈশ্বর তাহাকে অন্য মন দিলেন, এবং সেই দিন ঐ সমস্ত চিহ্ন সফল হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শমূয়েলের কাছ থেকে চলে যাবার উদ্দেশ্যে শৌল ঘুরে দাঁড়াতেই ঈশ্বর তাঁর মন বদলে দিলেন। সেই দিনই চিহ্ন হিসাবে বলা ঘটনাগুলো ঘটল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শামুয়েলের কাছ থেকে চলে যাবার উদ্দেশ্যে তালুত ঘুরে দাঁড়াতেই আল্লাহ্‌ তাঁর মন বদলে দিলেন। সেই দিনই চিহ্ন হিসাবে বলা ঘটনাগুলো ঘটল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য ফিরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ঈশ্বর শৌলের অন্তরে পরিবর্তন আনলেন এবং শমুয়েল নিদর্শন সম্বন্ধে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন সেই দিনই সমস্ত সফল হোল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শমূয়েলের কাছ থেকে বিদায় নিয়ে যে মূহুর্তে শৌল ঘাড় ফেরালেন, ঈশ্বর শৌলের হৃদয়ের সম্পূর্ণ পরিবর্তন ঘটালেন| সেই দিন ঐসব চিহ্নগুলি পরিপূর্ণ হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তিনি শমূয়েলের কাছ থেকে চলে যাবার উদ্দেশ্যে ঘুরে দাঁড়াতেই ঈশ্বর তাঁর মন বদলে দিলেন এবং সেই দিন ই সেই সমস্ত চিহ্ন সফল হল।