1 Samuel 11:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে অম্মোনীয় নাহশ এসে যাবেশ-গিলিয়দের সম্মুখে শিবির স্থাপন করলেন; আর যাবেশের সমস্ত লোক নাহশকে বললো, আপনি আমাদের সঙ্গে নিয়ম স্থির করুন; আমরা আপনার গোলাম হব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্মোনীয় নাহশ যাবেশ-গিলিয়দ আক্রমণ করে নগরটি অবরুদ্ধ করলেন। যাবেশের সব মানুষজন তাঁকে বলল, “আমাদের সঙ্গে আপনি এক শান্তিচুক্তি করুন, আর আমরাও আপনার বশীভূত হয়ে থাকব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অম্মোনীয় নাহশ আসিয়া যাবেশ-গিলিয়দের সম্মুখে শিবির স্থাপন করিলেন; আর যাবেশের সমস্ত লোক নাহশকে কহিল, আপনি আমাদের সহিত নিয়ম স্থির করুন; আমরা আপনার দাস হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অম্মোনীয় নাহশ আসিয়া যাবেশ-গিলিয়দের সম্মুখে শিবির স্থাপন করিলেন; আর যাবেশের সমস্ত লোক নাহশকে কহিল, আপনি আমাদের সহিত নিয়ম স্থির করুন; আমরা আপনার দাস হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে অম্মোনীয় নাহশ গিয়ে যাবেশ-গিলিয়দ ঘেরাও করল। তখন যাবেশের লোকেরা নাহশকে বলল, “আপনি আমাদের সংগে একটা চুক্তি করুন, তাহলে আমরা আপনার অধীন হয়ে থাকব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে অম্মোনীয় নাহশ গিয়ে যাবেশ-গিলিয়দ ঘেরাও করল। তখন যাবেশের লোকেরা নাহশকে বলল, “আপনি আমাদের সংগে একটা চুক্তি করুন, তাহলে আমরা আপনার অধীন হয়ে থাকব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্মানদেশের রাজা নাহস এসে গিলিয়দ প্রদেশের যাবেশ নগর অবরোধ করলেন। যাবেশের অধিবাসীরা নাহসকে বলল, আপনি আমাদের সঙ্গে সন্ধি করুন, আমরা আপনার বশ্যতা স্বীকার করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রায় একমাস পর অম্মোনদের রাজা নাহশ তার সৈন্যসামন্ত নিয়ে যাবেশ গিলিয়দ ঘিরে ফেলল| যাবেশের লোকেরা নাহশকে বলল, “যদি আমাদের সঙ্গে তুমি একটি শান্তি চুক্তি কর তাহলে আমরা তোমার সেবা করব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অম্মোনীয় নাহশ এসে যাবেশ-গিলিয়দের সামনে শিবির স্থাপন করলেন; আর যাবেশের সব লোক নাহশকে বলল, “আপনি আমাদের সঙ্গে নিয়ম তৈরী করুন; আমরা আপনার দাস হব৷”