1 Samuel 11:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যাবেশের লোকেরা নাহশকে বললো, আগামীকাল আমরা আপনাদের কাছে বের হয়ে যাব; আপনাদের দৃষ্টিতে যা ভাল মনে হয়, আমাদের প্রতি তা-ই করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা অম্মোনীয়দের বলল, “আগামীকাল আমরা তোমাদের হাতে নিজেদের সমর্পণ করে দেব, আর তোমরা আমাদের প্রতি যা ইচ্ছা হয়, তাই কোরো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাবেশের লোকেরা [নাহশকে] কহিল, কল্য আমরা আপনাদের কাছে বাহির হইয়া যাইব; আপনাদের দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, আমাদের প্রতি তাহাই করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাবেশের লোকেরা [নাহশকে] কহিল, কল্য আমরা আপনাদের কাছে বাহির হইয়া যাইব; আপনাদের দৃষ্টিতে যাহা ভাল বোধ হয়, আমাদের প্রতি তাহাই করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা অম্মোনীয়দের বলল, “কাল আমরা তোমাদের অধীন হব। তোমাদের যা খুশী তা-ই তোমরা আমাদের প্রতি কোরো।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা অম্মোনীয়দের বলল, “কাল আমরা তোমাদের অধীন হব। তোমাদের যা খুশী তা-ই তোমরা আমাদের প্রতি কোরো।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন নাহসকে বলল, কাল আমরা আপনাদের কাছে আত্মসমর্পণ করব, তখন যা ভল বুঝবেন, করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর তারা অম্মোনের রাজা নাহশকে বলল, “আমরা কাল তোমার কাছে আসব| তখন তুমি আমাদের নিয়ে যা চাও তাই করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যাবেশের লোকেরা [নাহশকে] বলল, “কাল আমরা আপনাদের কাছে যাব; আপনাদের চোখে যা ভালো মনে হয়, আমাদের প্রতি তাই করবেন৷”