1 Samuel 11:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে লোকেরা শামুয়েলকে বললো, কে বলেছে, তালুত কি আমাদের উপরে বাদশাহ্‌ হবে? সেই লোকদেরকে আমাদের হাতে তুলে দিন, আমরা তাদের হত্যা করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকজন তখন শমূয়েলকে বলল, “তারা কারা, যারা বলেছিল, ‘শৌল কি আমাদের উপর রাজত্ব করবে?’ সেইসব লোককে আমাদের হাতে তুলে দিন যেন আমরা তাদের মেরে ফেলতে পারি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে লোকেরা শমূয়েলকে কহিল, কে বলিয়াছে, শৌল কি আমাদের উপরে রাজা হইবে? সেই লোকদিগকে আন, আমরা তাহাদিগকে বধ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে লোকেরা শমূয়েলকে কহিল, কে বলিয়াছে, শৌল কি আমাদের উপরে রাজা হইবে? সেই লোকদিগকে আন, আমরা তাহাদিগকে বধ করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা এসে শমূয়েলকে বলল, “কে বলেছিল শৌল আমাদের উপর রাজা হতে পারে না? আপনি তাদের আমাদের হাতে তুলে দিন; আমরা তাদের মেরে ফেলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা এসে শামুয়েলকে বলল, “কে বলেছিল তালুত আমাদের উপর বাদশাহ্‌ হতে পারে না? আপনি তাদের আমাদের হাতে তুলে দিন; আমরা তাদের মেরে ফেলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে জনতা শমুয়েলকে বলল ‘শৌল আবার কিসের রাজা হবে’—এ কথা যারা বলেছিল তাদের ধরে আনা হোক, আমরা তাদের হত্যা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর লোকরা শমূয়েলকে বলল, “কোথায় গেল সেইসব লোক যারা বলেছিল শৌলকে রাজা হিসেবে আমরা চাই না? তাদের ডেকে নিয়ে এসো, আমরা তাদের হত্যা করব!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে লোকেরা শমূয়েলকে বলল, “কে বলেছে, শৌল কি আমাদের ওপর রাজা হবে? সেই লোকেদের আন, আমরা তাদেরকে হত্যা করি৷”