1 Samuel 11:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তালুত বললেন, আজ কারো প্রাণদণ্ড হবে না, কেননা আজ মাবুদ ইসরাইলের মধ্যে নিস্তার সাধন করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু শৌল বললেন, “আজ আর কাউকে মারা হবে না, কারণ আজকের এই দিনেই সদাপ্রভু ইস্রায়েলকে রক্ষা করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু শৌল কহিলেন, অদ্য কাহারও প্রাণদণ্ড হইবে না, কেননা অদ্য সদাপ্রভু ইস্রায়েলের মধ্যে নিস্তার সাধন করিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু শৌল কহিলেন, অদ্য কাহারও প্রাণদণ্ড হইবে না, কেননা অদ্য সদাপ্রভু ইস্রায়েলের মধ্যে নিস্তার সাধন করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু শৌল বললেন, “আজ কাউকেই মেরে ফেলা চলবে না, কারণ আজকের দিনে সদাপ্রভু ইস্রায়েলীয়দের উদ্ধার করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তালুত বললেন, “আজ কাউকেই মেরে ফেলা চলবে না, কারণ আজকের দিনে মাবুদ বনি-ইসরাইলদের উদ্ধার করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু শৌল বললেন, আজ কারও মৃত্যদণ্ড হবে না, কারণ প্রভু পরমেশ্বর আজ ইসরায়েলীদের জয়যুক্ত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু শৌল বলল, “না আজ কাউকে হত্যা কোরো না| প্রভু আজ ইস্রায়েলকে রক্ষা করেছেন!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু শৌল বললেন, “আজ কারো প্রাণদন্ড হবে না, কারণ আজ সদাপ্রভু ইস্রায়েলের মধ্যে উদ্ধার কাজ করলেন৷”